সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: হান্নান মাসউদকে স্পিকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে ফ্লোর ক্রসিংয়ের বিষয়ে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে সংসদের প্রশ্নোত্তর পর্ব চলাকালে এই ঘটনা ঘটে। ওই সময় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু তার বক্তব্য উপস্থাপন করছিলেন।
 
মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরপরই স্পিকার সরাসরি হান্নান মাসউদের উদ্দেশে প্রশ্ন করেন, 'মাননীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন? এই পর্যায়ে ফ্লোর ক্রসিংয়ের কোনো অনুমতি নেই।'

স্পিকারের এ আকস্মিক মন্তব্যে অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। তবে কোন নির্দিষ্ট আচরণ বা প্রেক্ষাপটে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

সংবিধান অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দল ত্যাগ করে অন্য দলে যোগ দিলে কিংবা সংসদে দলের বিপক্ষে ভোট প্রদান করলে তার সদস্যপদ ঝুঁকির মুখে পড়ে। এ ধরনের কার্যক্রম ‘ফ্লোর ক্রসিং’ হিসেবে পরিচিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ