সরকারের যে মন্তব্যটির কারণে বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বাংলাদেশ সরকারের একটি মন্তব্যের জেরে বাংলাদেশি সাংবাদিকদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অ্যাক্রেডিটেশন দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

এদিকে বিশ্বকাপ কাভার করার জন্য বাংলাদেশ থেকে যে সব সাংবাদিক আইসিসিতে অ্যাক্রেডিটেশনের আবেদন করেছিলেন, তাদের সবার আবেদনই বাতিল করা হয়েছে। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই ভারতে যেতে পারছেন না।

আইসিসি সূত্র জানায়, ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের ‘অনিরাপদ’ মন্তব্যই মূলত এই সিদ্ধান্তের কারণ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসির এক কর্মকর্তা বলেন, 'বাংলাদেশ সরকার বারবার বলছে ভারত ভ্রমণ অনিরাপদ। সে কারণেই তাদের নাগরিকদের ভিসা কিংবা অ্যাক্রেডিটেশন দেওয়া হয়নি।'

তবে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনায় বিসিবির পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়নি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, কোনো দলের টুর্নামেন্টে অংশগ্রহণ না করলেও সে দেশের সাংবাদিকরা খেলা কাভার করতে পারেন—এমন উদাহরণ আগেও আছে।

তিনি বলেন, 'চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অংশগ্রহণ না করলেও আমাদের সাংবাদিকরা কাভার করতে গিয়েছেন। ফিফা বিশ্বকাপে বাংলাদেশ কখনো খেলেনি, তবুও সাংবাদিকরা কাভার করেন, কারণ আমরা ফিফার সদস্য। পূর্ণ সদস্য দেশ হিসেবে আমাদের সাংবাদিকদের সুযোগ পাওয়া ভালো হতো। কিন্তু এটা আইসিসির সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু বলার নেই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ