সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, 'বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন। তবে কিছু কিছু উপদেষ্টার আচরণে সেটি মনে হয় না।'
এ সময় নন-এমপিও শিক্ষকদের দাবিকে শতভাগ ন্যায়সঙ্গত জানিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন এই বিএনপি নেতা।
উল্লেখ্য, বিশ দিনের বেশি সময় ধরে নন-এমপি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন ও অনশন কর্মসূচি করে আসছে।