সৌদি থেকে এলো লাখ টন তেল, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরব থেকে এক লাখ টনের বেশি অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমটি নিনেমিয়া’। নতুন এ চালান পৌঁছানোর মধ্য দিয়ে কাঁচামালের সংকটে ধুঁকতে থাকা রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল) আবারও পূর্ণাঙ্গ উৎপাদনে ফিরছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে তেল পরিশোধন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

ইস্টার্ন রিফাইনারি পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান বলেন, 'সৌদি আরব থেকে ১ লাখ ৯৪ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে জাহাজটি কুতুবদিয়ায় পৌঁছেছে। সবকিছু অনুকূলে থাকলে বিকেল ৫টার পর থেকে পুনরায় তেল পরিশোধন কার্যক্রম চালু হবে।'

তিনি বলেন, 'প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন থাকায় উৎপাদন সীমিত রাখা হবে। পরে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।'

ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, 'তেল সরবরাহ ও উৎপাদন কার্যক্রম চালুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার বিকেল থেকেই শোধনাগারের পাঁচটি ইউনিটে পুরোদমে উৎপাদন শুরু হবে।'

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন অনিশ্চিত হয়ে পড়ে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশে অপরিশোধিত তেল আমদানি কার্যত বন্ধ হয়ে যায়। সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারির পর দেশে আর কোনো ক্রুড অয়েলের চালান পৌঁছায়নি।

দীর্ঘ দেড় মাস ধরে ইস্টার্ন রিফাইনারি পাইপলাইনে জমে থাকা ‘ডেড স্টক’ বা তলানির তেল ব্যবহার করে সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে আসছিল। পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি সীমিতভাবে সচল থাকলেও বাকি দুটি ইউনিট বন্ধ ছিল। একই সঙ্গে ১৩ ধরনের জ্বালানি উৎপাদনের পরিবর্তে মাত্র দুই ধরনের জ্বালানি উৎপাদন করা হচ্ছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল