সোনারগাঁয়ে গাঁজা ও ফেনসিডিলসহ র্যাবের হাতে ৬ মাদক ব্যবসায়ী আটক
সোনারগাঁয়ে গাঁজা ও ফেনসিডিলসহ র্যাবের হাতে ৬ মাদক ব্যবসায়ী আটক
A
Admin
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাঁজা ও ফেনসিডিলসহ ছয়জন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ। এসময় আসামিদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দূর্গাপুর এলাকার মৃত একলাছ শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২৫), নড়াইল জেলার সদর থানার ডুৃুমুরতলা এলাকার নূর আলমের ছেলে মোঃ তরিকুল ইসলাম (২৮), নড়াইল জেলার সদর থানার বিল ডুমুরতলা এলাকার মৃত ওহিদার মোল্লার ছেলে মোঃ দুলু মোল্লা (২৮), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মৃত মদিওতুল্লাহর ছেলে মোঃ নাসির (৩৫), সোনারগাঁ থানার কাঠারাব এলাকার মোঃ দুলু মিয়ার ছেলে তরিকুল ইসলাম (৩১), সোনারগাঁ থানার রাদগাঁও এলাকার মৃত মজিবর মিয়ার ছেলে মোঃ আশিক মিয়া (২৬)।
এর আগে গতকাল রাতে সোনারগাঁয়ের সোনাখালী এলাকা থেকে মাদকসহ আসামিদের গ্রেপ্তার করে র্যাব-১১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কুমিল্লা থেকে গাঁজা ও ফেনসিডিল এনে বিক্রয়ের জন্য নিজেদের কাছে রেখেছিল। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল তারা।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা
২২ অক্টোবর, ২০২৬
এনসিপি নেতা মুজাহিদের স্টোরিতে অস্ত্রসদৃশ বস্তু, খতিয়ে দেখছে পুলিশ
২২ অক্টোবর, ২০২৬
শেরপুরে ড্রামে নারীর লাশ, পরিচয় শনাক্ত করেছে পিবিআই
২২ অক্টোবর, ২০২৬
জামালপুরে পৌর এলাকায় রাস্তা যেন ‘মরণফাঁদ’
২২ অক্টোবর, ২০২৬
চীনে আন্তর্জাতিক কোল্ড চেইন এক্সপোতে নেতৃত্বে ঠাকুরগাঁওয়ের রবিন
২২ অক্টোবর, ২০২৬
-
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
-
বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন
-
পুরোনো ছবি পোস্ট করে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন
-
খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা
-
দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত
-
এনসিপি নেতা মুজাহিদের স্টোরিতে অস্ত্রসদৃশ বস্তু, খতিয়ে দেখছে পুলিশ
-
ইশরাকের বিরুদ্ধে জেলা পরিষদের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ, প্রশ্ন আপ্যায়ন বিল নিয়েও
-
মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
-
প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী
-
শেরপুরে ড্রামে নারীর লাশ, পরিচয় শনাক্ত করেছে পিবিআই