সৈয়দ আবদাল আহমদকে জাবিসাসের অভিনন্দন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৭ এপ্রিল) জাবিসাসের সভাপতি মাহ আলম ও সাধারণ সম্পাদক রাজিব রায়হান এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আবদাল আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। ১৯৮২ সালে ‘দৈনিক বাংলা’র বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে তার কর্মজীবন শুরু হয়। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাসস, দৈনিক জনকণ্ঠ, দৈনিক দিনকালসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১৪-১৮ মেয়াদে জাবিসাসের দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবেও কাজ করেছেন।

অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ১৯৮৯ সালে ‘ফিলিপস পুরস্কার’সহ বিভিন্ন সম্মাননা লাভ করেন। এছাড়া তিনি ২০টিরও বেশি গ্রন্থের প্রণেতা।

জাবিসাসের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধান তথ্য কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ রাষ্ট্রের তথ্যপ্রবাহকে আরও গতিশীল, পেশাদার ও গণমুখী করবে। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি