বিএনপি সরকার গঠন করতে পারলে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
রোববার (৮ ফেব্রুয়ারি) দাশেরজঙ্গল ফুটবল মাঠে গোসাইরহাট উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির আহ্বায়ক কে. এম. সিদ্দিক আহমেদের সভাপতিত্বে ধানের শীষের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান ঢালীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের প্রভাবশালী নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সদ্য বিএনপির ছাত্রদল সংগঠনে যোগদানকৃত জাকসুর ভিপি আব্দুর রসিদ জিতুও উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিলসহ সভাস্থলে উপস্থিত হন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব বলেন, ধানের শীষ প্রতীক নির্বাচিত হলে ১২ তারিখের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে এবং অবহেলিত শরীয়তপুরকে গর্বিত শরীয়তপুরে রূপান্তর করা হবে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তাসহ সকল নাগরিক সমানভাবে রাষ্ট্রীয় সুবিধা পাবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শরীয়তপুর জেলার মানুষের পাশে দাঁড়িয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে চান তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী ও আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন নান্টু খান। এছাড়া পৌরসভা আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান গোলাম মোস্তফা, আলাউদ্দিন সরদার, কাজল মাদবর, সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বিল্লাল সরদার, সভাপতি সাখাওয়াত চৌকিদার ও সাধারণ সম্পাদক আনোয়ার সরদার উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, জুনায়েদ হোসেন ঢালী ও শিমুল হাওলদারসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কয়েকজন নেতা বক্তব্যের মাধ্যমে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর প্রতি সমর্থন জানিয়ে ধানের শীষে ভোট চান। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রব সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. মিজানুর রহমান সরদার, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বি. এম. নাসির উদ্দিন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ওসমান বেপারী এবং নলমুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার সরদার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী আহসান সিদ্দিক লাভু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমির পঞ্চায়েত ও যুগ্ম সম্পাদক চৌধুরী গোলাম রাব্বানী শাকিল, উপজেলা কৃষক লীগের সভাপতি কালাম বেপারী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মিন্টু বেপারী, কোদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন সরদারসহ আরও অনেকে।