সমন্বিত পরিকল্পনায় উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসিকে শিক্ষামন্ত্রীর নির্দেশনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম শুধু তদারকির মধ্যে সীমাবদ্ধ না রেখে স্ব-উদ্যোগে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করে উচ্চশিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৪ মার্চ) রাজধানীর ইউজিসি ভবনে আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, 'বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষতা ও চাহিদাভিত্তিক শিক্ষা কারিকুলাম প্রবর্তন জরুরি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যুগোপযোগী মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যে ইউজিসিকে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।'

সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। স্বাগত বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। অনুষ্ঠানে প্রফেসর ড. মাছুমা হাবিব ইউজিসির প্রতিষ্ঠা, কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী ইউজিসিকে দেশের উচ্চশিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যায়িত করে বলেন, 'উচ্চশিক্ষা খাতের সাফল্য-ব্যর্থতা অনেকাংশে ইউজিসির ওপর নির্ভরশীল। দেশে উচ্চশিক্ষা খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম সঠিকভাবে তদারকি ও গতিশীল করতে ইউজিসিকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।'

তিনি ২০২৪ সালের পর ইউজিসির অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা লিখিত আকারে শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপনেরও অনুরোধ জানান।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, 'সাত কলেজের বিষয়ে একটি সাময়িক সমাধান হয়েছে। তবে স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে।'

বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রসঙ্গে তিনি বলেন, 'দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মান ক্রমান্বয়ে নিম্নমুখী, যা উদ্বেগজনক।'
দেশে এখনো আন্তর্জাতিক মানের কোনো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি উল্লেখ করে তিনি অন্তত একটি মানসম্পন্ন পোস্ট-গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ফায়েজ বলেন, 'বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর সুফল দেশ শিগগিরই পাবে।'

উচ্চশিক্ষায় পাকিস্তানের অগ্রগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'সামগ্রিক উন্নয়ন সূচকে পিছিয়ে থাকলেও উচ্চশিক্ষা খাতে পাকিস্তান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গবেষণায় বিনিয়োগ বাড়ানোর ফলেই সেখানে দৃশ্যমান উন্নতি হয়েছে। বাংলাদেশেও শিক্ষা ও গবেষণায় প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা গেলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব।'

এ সময় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা ও বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান।

সভায় ইউজিসির পক্ষ থেকে উচ্চশিক্ষা কমিশন আইন দ্রুত অনুমোদন, ইউজিসির চাকরি প্রবিধানমালা সংশোধন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসন এবং সার্ক ফেলোশিপ পুনরায় চালুর দাবি জানানো হয়।

অনুষ্ঠানে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং সচিব ড. মো. ফখরুল ইসলামসহ সংস্থাটির বিভাগীয় প্রধান, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের পরিচালক এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার