সমালোচনার মুখে নিয়মে পরিবর্তন আনছে ফিফা, সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষার সুযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপ চলাকালে সংবাদ সম্মেলনে ইংরেজি ভাষা ব্যবহারে জোর দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফিফা। খেলোয়াড় ও কোচদের নিজ ভাষায় কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ ওঠার পর নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিশ্বকাপ শুরুর পর কয়েকটি সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষায় কথা বলতে গেলে কয়েকজন ফুটবলারকে থামিয়ে ইংরেজিতে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

বিতর্কের মুখে ফিফা এখন থেকে সাংবাদিক, খেলোয়াড় ও কোচদের স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ দেবে। সংবাদমাধ্যমগুলোর কাজ সহজ করতে সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষার অনুবাদকও রাখা হবে। পাশাপাশি ফিফার নিজস্ব অ্যাপে স্প্যানিশ ভাষা থেকে তাৎক্ষণিক অনুবাদের সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফিফার এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে আয়োজক দেশ মেক্সিকোর প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনটি আয়োজক দেশের একটি হওয়ায় এখন থেকে সংবাদ সম্মেলনগুলোতে স্প্যানিশ ভাষার ব্যবহার নিশ্চিত করতে চায় সংস্থাটি।

এর আগে কেবল ম্যাচে অংশ নেওয়া দলগুলোর ভাষার ভিত্তিতে সংবাদ সম্মেলনে বিভিন্ন ভাষায় কথা বলার সুযোগ দেওয়া হতো। তবে নতুন সিদ্ধান্তের ফলে স্প্যানিশ ভাষার ব্যবহার আরও বিস্তৃত হবে।

যদিও নতুন নিয়ম তাৎক্ষণিকভাবে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ফিফা সূত্রে জানা গেছে, সব ব্যবস্থা সম্পূর্ণভাবে চালু হতে আরও কয়েকটি ম্যাচ সময় লাগতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার