স্কোপাস গবেষণায় নতুন উচ্চতায় নোবিপ্রবি, বিশ্ব র‍্যাংকিংয়েও প্রথমবার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় নীরব কিন্তু শক্ত অবস্থান তৈরি করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। সীমিত অবকাঠামো ও সম্পদের মধ্যেও স্কোপাস ইনডেক্সড জার্নালে গবেষণা প্রকাশে ধারাবাহিক সাফল্য দেখিয়ে ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

স্কোপাসের তথ্য অনুযায়ী, নোবিপ্রবিতে মোট গবেষণা প্রকাশনা এখন ২ হাজার ৮৯৩টি। শুধু ২০২৫ সালেই বিশ্ববিদ্যালয়টির ৫৫৪টি গবেষণা প্রকাশিত হয়েছে। চলতি বছর ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ২০০টি গবেষণা, যা বছরের শেষে নতুন রেকর্ডের সম্ভাবনা তৈরি করছে। ২০২০ সালে যেখানে এ সংখ্যা ছিল ১৮৬, সেখানে মাত্র পাঁচ বছরের ব্যবধানে প্রকাশনা প্রায় তিন গুণ বেড়েছে।

গবেষণা প্রকাশে নোবিপ্রবির এই অগ্রগতি দেশের অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে। ২০২৫ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ছিল ৫৭৩টি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৯৬টি। নবীন বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও নোবিপ্রবি প্রবৃদ্ধির ধারায় নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করছে।

এই গবেষণা অগ্রগতির স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন (THE) ২০২৬ বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে ১২০১–১৫০০ ব্যান্ডে এবং এশিয়া র‍্যাংকিংয়ে ৬০১–৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, গবেষণায় প্রণোদনা, স্কোপাসভিত্তিক প্রকাশনায় গুরুত্ব এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাই এই সাফল্যের মূল চালিকা শক্তি।

গবেষণার মান, আন্তর্জাতিক স্বীকৃতি ও ধারাবাহিক প্রবৃদ্ধিতে নোবিপ্রবির এই অগ্রযাত্রা দেশের উচ্চশিক্ষায় নতুন আশার বার্তা দিচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে