প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগের পেছনে বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাঁটির পুনর্নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রভাব হিসেবে দেখা হচ্ছে। লালমনিরহাট বিমানঘাঁটি শিলিগুড়ি করিডরের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় ভারতের সামরিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, পশ্চিমবঙ্গ ও বিহারের সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যেই ‘লাচিত বরফুকন’ নামে তিনটি নতুন সেনাঘাঁটি তৈরি করা হয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ব্যবহারের বাইরে থাকার কারণে এই বিমানঘাঁটিগুলো পুনঃসচল করতে বিভিন্ন কারিগরি চ্যালেঞ্জ রয়েছে। রানওয়ে ক্ষতিগ্রস্ত এবং কিছু জায়গায় জনবসতি গড়ে উঠেছে। তবে ছোট সামরিক বিমান ও হেলিকপ্টারের জরুরি অবতরণের জন্য এগুলো মেরামত করে ব্যবহারযোগ্য করার চেষ্টা চলছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া