শতকোটি টাকার মানহানি মামলা: এমপি আমির হামজার বিরুদ্ধে আদালতের সমন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে মন্তব্য করায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ন কবির কর্নেল বাদী হয়ে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালী আমলি কোর্টে মামলাটি দায়ের করেন।

মামলাটি গ্রহণ করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন ভূইয়া আসামি আমির হামজাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল শরিফুল হায়দার রফিক সরকার বলেন, 'মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। অথচ আমির হামজা অযৌক্তিকভাবে তাকে ‘নাস্তিক’ বলে আখ্যায়িত করেছেন, যা ধর্মীয় ও আইনগতভাবে আপত্তিকর। এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬/৫০০/৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।'

এর আগে, একই ঘটনায় গত সোমবারও আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার আরেকটি মানহানি মামলা দায়ের করা হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. ১৮ কোটি মানুষের দাবিকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. ১৮ কোটি মানুষের দাবিকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩