শপথ গ্রহণ করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, যুব নেতৃত্বে নতুন আশা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল শুক্রবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান। 
 
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি কূটনীতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
৩৫ বছর বয়সী শাহ র্যাপার থেকে রাজনীতিতে উঠে আসা দেশটির অন্যতম কনিষ্ঠ নেতা। তিনি রাজধানী কাঠমান্ডুর সাবেক মেয়র এবং মাধেসি নৃগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে প্রথমবার শীর্ষ নেতৃত্বে আসলেন। শপথের সময় তার পোশাকে ছিল আঁটসাঁট ট্রাউজার্স ও জ্যাকেট, কালো নেপালি টুপি এবং সানগ্লাস, যা তার স্বতন্ত্র স্টাইল ফুটিয়ে তুলেছে।
 
গত ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তার দল, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), ২৭৫ সদস্যের সংসদে ১৮২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের আগে দেশজুড়ে দুর্নীতিবিরোধী জেন-জি আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল।
 
বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং দুর্নীতিবিরোধী আন্দোলনের সময়কার সহিংসতার তদন্ত বাস্তবায়ন করা। তিন কোটি মানুষের এই দেশে দীর্ঘদিন ধরে বেকারত্ব, দুর্নীতি এবং চরম দারিদ্র্য সমস্যার সঙ্গে মোকাবিলা করতে হবে নতুন সরকারকে।
 
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত ও চীনের মাঝে অবস্থান করা নেপালে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা নতুন কিছু নয়।
 
১৯৯০ সালের পর বহু সরকার এসেও খুব কমই পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছে। তাই বালেন্দ্র শাহের নেতৃত্বে সরকারের স্থায়িত্ব এবং জনমানসের প্রত্যাশা পূরণ করতে পারা এখন সবার নজরের কেন্দ্রবিন্দু।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান