শীতে সড়কে ছোট ভাইকে আগলে রাখে বোন, মিলল চাঞ্চল্যকর তথ্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

তীব্র শীতে সারাদেশের জনজীবন যখন বিপর্যস্ত, তখন চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে চার বছরের আয়েশা আক্তার ও ১৪ মাস বয়সী মোরশেদকে ফেলে রেখে যাওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুদের বাবা মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে বাঁশখালী উপজেলা থেকে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। দুই শিশুকে পরিত্যাগের ঘটনায় বাবা মো. খোরশেদ আলম ও মা ঝিনুক আক্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) আনোয়ারা থানার এসআই (নিরস্ত্র) মোমেন কান্তি দে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে এ ঘটনার পেছনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

পুলিশ জানায়, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা দুই শিশুকে দেখতে পান অটোরিকশাচালক মহিম উদ্দিন। হাড়কাপানো শীতে বড় বোন আয়েশা আক্তার ছোট ভাই মোরশেদকে আগলে ধরে রেখেছিল। মানবিক তাড়নায় তিনি শিশু দুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে আশ্রয় দেন। পরে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর তাৎক্ষণিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ছোট শিশুটি জন্মগত রোগে এবং বড় শিশুটি চর্মরোগে আক্রান্ত।

পুলিশি জিজ্ঞাসাবাদে খোরশেদ আলম জানান, তাঁর বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামনি এলাকায়। তিনি পেশায় অটোরিকশাচালক এবং মাঝে মাঝে বাঁশখালীতে ভাঙারির দোকানেও কাজ করতেন। পারিবারিক বিরোধ ও স্ত্রীর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি দাবি করেন, এসব কারণেই তাঁকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে তিনি বাঁশখালীর মিয়ারবাজার লস্করপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

খোরশেদের অভিযোগ, প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে তাঁর স্ত্রী ঝিনুক আক্তার দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। যাওয়ার সময় সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র ও নগদ প্রায় ১৮ হাজার টাকা সঙ্গে নিয়ে যান তিনি। এরপর দীর্ঘদিন স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজ পাননি। তাঁর দাবি, স্ত্রী ছোট প্রতিবন্ধী শিশুটিকে দিয়ে ভিক্ষাবৃত্তি করাতেন এবং বিষয়টি জানার পর তিনি বিভিন্ন জায়গায় জরিমানাও দিয়েছেন। পুলিশকে তিনি আরও জানান, শিশুদের মায়ের বাড়ি সাতকানিয়া থানার মৌলভীর দোকান এলাকায়।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, শিশুদের প্রতি চরম অবহেলার অভিযোগে মা ও বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার খোরশেদ আলমকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা