শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না: শিক্ষামন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়-এ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, শিক্ষকদের বিভিন্ন দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে একই সঙ্গে শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়নে নিজেদের ভূমিকা ও দায়বদ্ধতা স্পষ্ট করতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, “শুধু সমস্যার কথা বললে হবে না, শিক্ষার উন্নয়নে আপনাদের দায়িত্বও পালন করতে হবে।”

ঈদ বোনাস প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের শতভাগ ঈদ বোনাসের দাবি সরকার পর্যালোচনা করবে এবং বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তবে চলতি অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত কোনো বরাদ্দ না থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

৬৪ জেলায় একজনও সৎ ব্যক্তি নেই—এমন অভিযোগের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে তারা দুর্নীতি না করার শপথ নিয়েছেন। “আমরা দুর্নীতি করি না, করবো না এবং কাউকে করতেও দেব না,”—বলেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু