শেখ হাসিনার মামলায় লড়াই থেকে সরে দাঁড়ালেন পান্না

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
গুমের দুই মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র তিন দিন পরই সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আইনজীবী জেড আই খান পান্না। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার গুমের মামলায় তিনি আর আদালতে লড়বেন না বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত ৬ মিনিট ৪৯ সেকেন্ডের এক ভিডিওবার্তায় তিনি এ সিদ্ধান্ত জানান।

ভিডিওতে জেড আই খান পান্না বলেন, মাননীয় শেখ হাসিনার আদালতের প্রতি আস্থা নেই, আর একই সময়ে তাঁর দীর্ঘদিনের সহযোগী, সহকর্মী ও বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। তিনি জানান, ফজলুর রহমানকে তিনি ডিফেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই একই আদালতে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানো তাঁর কাছে অনৈতিক বলে মনে হয়েছে।

তিনি আরও বলেন, এখনো আনুষ্ঠানিক নিয়োগপত্র না পেলেও তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে বঙ্গবন্ধুকন্যার পক্ষে ডিফেন্সে দাঁড়াবেন না। প্রয়োজনে আনুষ্ঠানিকভাবে পরে জানাবেন বলেও উল্লেখ করেন।

এর আগে ২৩ নভেম্বর, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম–নির্যাতনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে তাঁকে নিয়োগ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নিয়োগ দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার