ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান মানেই চমক, আলোচনা আর ভক্তদের উচ্ছ্বাস। সম্প্রতি ‘সোলজার’ সিনেমা নিয়ে যখন সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এরই মাঝে শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘প্রিন্স’ সিনেমার শুটিং। গুঞ্জন শোনা যাচ্ছে, এই সিনেমাতে দেখা যাবে বলিউডের শক্তিমান অভিনেতা জ্যাকি শ্রফকে!
এ বিষয়ে শাকিব খান আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গল্প, নির্মাণশৈলী ও কাস্টিং সবকিছুতেই ভিন্ন কিছু দেখাতে চায় ‘প্রিন্স’ টিম।
নাম প্রকাশ না করার শর্তে প্রযোজক দলের এক সদস্য বলেন, 'দুই দেশের তারকা একসঙ্গে কাজ করলে দর্শকের আগ্রহ বেড়ে যায়। আমরা সেই চেষ্টাই করছি।'
বলিউডের জ্যাকি শ্রফকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের ‘জওয়ান’ এবং দক্ষিণী সিনেমা ‘মাস্তান’-এ। এবার যদি তিনি শাকিব খানের সঙ্গে এক ফ্রেমে আসেন, তবে এটি নিঃসন্দেহে হবে বাংলাদেশের দর্শকদের জন্য বড় চমক।
এদিকে সিনেমাটির পরিচালক দিদার জানিয়েছেন, ‘প্রিন্স’ সিনেমাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। তার শুভকামনা পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে উত্তেজনা আরও বেড়েছে।
উল্লেখ্য, ‘প্রিন্স’ সিনেমাটি ২০২৬ সালের ঈদ উৎসবে মুক্তির পরিকল্পনা রয়েছে।
সদ্য সংবাদ/এমটি