বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, 'বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পাঠানো হয়েছে। হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুনের সুত্রপাত।'
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানা যায়নি ।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। পরে, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।