সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূসের কুশল বিনিময়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
এক বছর পর আবারও সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অনুষ্ঠানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে অনুষ্ঠান উপভোগ করেন এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবে কুশল বিনিময় হয়।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে বের হয়ে খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি হুইলচেয়ারে করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি, এবং তিনি উপস্থিত অতিথিদের অভিবাদনের জবাব দেন।

প্রধান অতিথি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উপস্থিত হওয়ার পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি বক্তব্যের শুরুতে সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন। কিছুক্ষণ পর খালেদা জিয়া আসন গ্রহণ করলে দুজনকে আন্তরিকভাবে কুশল বিনিময় করতে দেখা যায়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি প্রচারিত হয়।

খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি ও প্রয়াত সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার। গাড়িবহরে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতারাও সেনাকুঞ্জের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূসের কুশল বিনিময়
এক বছর পর আবারও সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অনুষ্ঠানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে অনুষ্ঠান উপভোগ করেন এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবে কুশল বিনিময় হয়।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে বের হয়ে খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি হুইলচেয়ারে করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি, এবং তিনি উপস্থিত অতিথিদের অভিবাদনের জবাব দেন।

প্রধান অতিথি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উপস্থিত হওয়ার পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি বক্তব্যের শুরুতে সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন। কিছুক্ষণ পর খালেদা জিয়া আসন গ্রহণ করলে দুজনকে আন্তরিকভাবে কুশল বিনিময় করতে দেখা যায়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি প্রচারিত হয়।

খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি ও প্রয়াত সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার। গাড়িবহরে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতারাও সেনাকুঞ্জের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার