"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ধর্মের নামে প্রতারণা করে না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করা বা জনগণকে বিভ্রান্ত করা বিএনপির কর্মসূচি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন বলেন, 'আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা সহজ ভাষায় জানাতে।'
২৫ জুলাই, ২০২৬
হাদিকে হত্যাচেষ্টার শুটারকে নিজেদের ‘এজেন্ট’ দাবি করে ভারতীয়দের উল্লাস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় সারা দেশে প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছেন তারা। এ ধরনের হামলার ঘটনায় সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা ও প্রতিবাদ জানালেও ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক অনলাইন অ্যাকটিভিস্টদের মধ্যে।
২৫ জুলাই, ২০২৬
ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হলো হাদির মরদেহ
ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়। সেখানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাবিতে দোয়া মাহফিল আয়োজন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সুষ্ঠু ও উৎসবমুখর ভোট নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।' সোমবার (৮ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
দেশের বিচার বিভাগ কখনোই পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি
সম্পূর্ণ সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও দেশের বিচার বিভাগ কখনোই পুরোপুরি স্বাধীনতা পায়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জেলা আদালতে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া সমাপনী ও বিদায়ী অভিভাষণে তিনি এ কথা বলেন। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি। অবসরের আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটিই ছিল তার সর্বশেষ বক্তব্য।
২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি জানান, শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।
২৫ জুলাই, ২০২৬
প্লট জালিয়াতির মামলায় হাসিনা-রেহানা সহ ১৭ জনের বিরুদ্ধে রায় আজ
ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের করা মামলায় রায় ঘোষণা করা হবে আজ। সোমবার (১ ডিসেম্বর) এ রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম। গত ২৫ নভেম্বর রায়ের তারিখ ধার্য করা হয়।
২৫ জুলাই, ২০২৬
সপ্তাহ পার হলেও সন্ধান মিলেনি রিয়া মনির
পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের রিয়া মনি। ঘটনার সপ্তাহ হতে চললেও এখনও কোনো খোঁজ মিলেনি তার। এদিকে ভয় আর উৎকণ্ঠায় আহাজারি করছেন স্বজনরা। থানায় অভিযোগ দেয়ার পর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রিয়া মনি ভেলানগরের রিপন সরকারের মেয়ে।
২৫ জুলাই, ২০২৬
জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের দুই কৃতি সন্তান সেনা সদস্য শান্ত মণ্ডল-মমিনুল ইসলাম
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আফ্রিকার দেশ সুদানে নিহত হয়েছেন কুড়িগ্রামের দুই কৃতী সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মমিনুল ইসলাম। তাঁদের মৃত্যুর খবরে কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। দুই সেনার বাড়িতেই চলছে শোকের মাতম।
২৫ জুলাই, ২০২৬