সোমবার (৮ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, 'নির্বাচন প্রস্তুতি খুবই ভালোভাবে এগোচ্ছে এবং সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই সম্পন্ন হবে। ভোটের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বডি ক্যামেরা সরবরাহ করা হবে এবং প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।'
নির্বাচনের আগে কিছু অপরাধ বন্ধ হয়ে যাবে এ ধরনের প্রত্যাশা পূরণ না হওয়ায় তিনি বলেন, 'নির্বাচনের আগে খুন-অপরাধ বন্ধ হয়ে যাবে না। আমার কাছে তো ম্যাজিক নেই, বলবো যে লাইট অফ বন্ধ হয়ে যাবে আর তা হয়ে গেল। ব্যাপারটা এমন না।'
জাতীয় পার্টি বিষয়ে তিনি বলেন, 'সব রাজনৈতিক দল এখন মাঠে রয়েছে। তবে কিছু মানুষ মাঠে নামতে চায় না এবং ঘরে বসে রাজনীতি করতে চায়, এতে পার্টি অফিস নিয়েও সমস্যা দেখা দিচ্ছে।'
এসময় রংপুরে মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।