"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
নোবিপ্রবি ছাত্রীকে অপহরণের চেষ্টা, চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে রক্ষা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক ছাত্রী অপহরণচেষ্টার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। সম্ভ্রম ও প্রাণ বাঁচাতে চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে তিনি আহত হন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঠক্কর এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
বিমানবন্দর থেকেই ফিরলেন সিলেটের নতুন ডিসি
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রওনা হলেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হয়েছে তাকে। উচ্চপর্যায়ের নির্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে নেওয়া হয়। ফলে সিলেটে তার যোগদান এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
২৫ জুলাই, ২০২৬
শেখ হাসিনা আসবে না বললেন জামায়াত আমির
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে দেশে ফেরার ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
আজও নেই লিটন, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চোটের কারণে পায়ের সমস্যায় ভুগছেন লিটন কুমার দাস। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও মাঠে নামতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে এই ম্যাচে টসেও ভাগ্য সহায় হয়নি বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া, অধিনায়ক মিচেল মার্শ।
২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগের আমলেই হাজার হাজার বেনজীরের সৃষ্টি: রেজাউল কবীর পল
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল। তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান আর সম্ভব নয়। জনগণের সিদ্ধান্তেই আওয়ামী লীগ নিষিদ্ধ। দীর্ঘদিন ক্ষমতায় থেকে আওয়ামী লীগ হাজার হাজার বেনজীর তৈরি করেছে। তারা একদিকে দেশে দুঃশাসন চালিয়েছে, অন্যদিকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন বিদেশে বসে দলের নিরীহ কর্মীদের উসকানি দিচ্ছে। কিন্তু সেই ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ আর নেই। তাদের যেকোনো ইঙ্গিত বা অশুভ তৎপরতা দেশবাসী প্রতিহত করবে।
২৫ জুলাই, ২০২৬
ভারতের নাগরিক হয়েও খুলনায় প্রধান শিক্ষক, মিলল চাঞ্চল্যকর তথ্য বিকল্প
খুলনার পাইকগাছা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব, নিয়োগে অনিয়ম এবং নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ও তার পরিবারের সদস্যরা ভারতের পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করে সেখানকার নাগরিক সুবিধা ভোগ করলেও বাংলাদেশে সরকারি বিধি অনুযায়ী চাকরি করে বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি
সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি দুর্গত মানুষের জন্য প্রার্থনা ও সাহসের বার্তা দিয়েছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামের বন্যা মোকাবিলায় এনসিপির রেসপন্স টিম গঠন
চট্টগ্রামে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলা ও দুর্গত মানুষের সহায়তায় ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
২৫ জুলাই, ২০২৬
যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারকে লেবাননের ওপর সব ধরনের সামরিক হামলা বন্ধের আহ্বান জানানো হলেও তা উপেক্ষা করে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১৯ জুন) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিবৃতির বরাতে আল জাজিরা জানায়, সাম্প্রতিক হামলায় দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, কিছু মানুষ নিখোঁজ রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
ব্রাজিলের দলে বড় রদবদল, একাদশে নেই নেইমার
গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মরক্কো। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ড অন্তত এক পয়েন্ট পেলেই নকআউট পর্বে ওঠার পথে বড় ধাপ এগিয়ে যাবে। এই ম্যাচে ব্রাজিল শিবিরের সবচেয়ে আলোচিত খবর নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। কাফের চোটের কারণে প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকা এই তারকা পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন। তবে কোচ কার্লো আনচেলত্তি তাকে শুরুর একাদশে না রেখে বদলি হিসেবে নামানোর পরিকল্পনা করছেন।
২৫ জুলাই, ২০২৬