ব্রাজিলের দলে বড় রদবদল, একাদশে নেই নেইমার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (২৫ জুন) স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ।

গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মরক্কো। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ড অন্তত এক পয়েন্ট পেলেই নকআউট পর্বে ওঠার পথে বড় ধাপ এগিয়ে যাবে।

এই ম্যাচে ব্রাজিল শিবিরের সবচেয়ে আলোচিত খবর নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। কাফের চোটের কারণে প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকা এই তারকা পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন। তবে কোচ কার্লো আনচেলত্তি তাকে শুরুর একাদশে না রেখে বদলি হিসেবে নামানোর পরিকল্পনা করছেন।

অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না উইঙ্গার রাফিনহা। তার জায়গায় সুযোগ পেতে পারেন বোর্নমাউথের তরুণ ফুটবলার রায়ান।

স্কটল্যান্ডও তাদের পরিচিত ৩-৪-২-১ ফরমেশনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। ইনজুরি কাটিয়ে স্কট ম্যাককেনা অনুশীলনে ফিরলেও অ্যারন হিকির খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে লুইস ফার্গুসনকে একাদশে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপের নকআউট পর্বের সমীকরণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার