ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি দুর্গত মানুষের জন্য প্রার্থনা ও সাহসের বার্তা দিয়েছেন তিনি।

গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে সাতের বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এতে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১১ হাজার। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর চলমান বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ শেষে ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে আবেগঘন বার্তা দেন মেসি।

তিনি বলেন, ‘আমি ভেনেজুয়েলার সব মানুষের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে চাই। আমরা জানি তারা কত ভয়াবহ সময় পার করছেন। যারা চরম কষ্টের মধ্যে আছেন, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, আমি তাদের সবার পাশে আছি। এখান থেকে তাদের জন্য অনেক শক্তি ও প্রার্থনা রইল।’

এর আগে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে দুর্যোগে একটি পা হারানো কিশোর আন্দ্রেস মিলেসের একটি ইচ্ছা পূরণ করে প্রশংসা কুড়ান তিনি।

বিশ্বকাপের অ্যালবামের জন্য রোনালদোর একটি আনুষ্ঠানিক স্টিকার চেয়েছিল আন্দ্রেস। রোনালদো শুধু সেই স্টিকারই পাঠাননি, বরং একটি বিশেষ ভিডিও বার্তাও পাঠিয়েছেন এবং নিজের একটি ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘আন্দ্রেস, কেমন আছো? তোমাকে একটি বড় আলিঙ্গন জানাতে এই বার্তা পাঠালাম। আমি জানি তুমি আমার বড় ভক্ত। আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো। আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। শক্ত থেকো, বন্ধু।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার