"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হাদির ওপর হামলার প্রধান আসামির বাবা-মার স্বীকারোক্তি; দিলেন ভয়ংকর তথ্য
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যার চেষ্টার মামলায় প্রধান আসামি ফয়+সাল করিম মাসুদ বা দাউদ খানের বাবা-মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাদের জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিতে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম জানিয়েছেন, ফয়সালের সব অপরাধের খবর তাদের ছিল এবং হত্যার পর তাকে পালাতে ও অস্ত্র লুকাতে সহযোগিতা করেছেন।
২৫ জুলাই, ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে: সালাহউদ্দিন আহমেদ
ক্ষমতায় গেলে দেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, 'বিএনপি ক্ষমতায় এলে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না।
২৫ জুলাই, ২০২৬
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৭৫, এখনো নিখোঁজ ২৭০ জনের অধিক
হংকংয়ের কয়েকটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এটিকে গত ছয় দশকের মধ্যে শহরের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত করেছেন। এখনও ২৭০ জনের বেশি মানুষ নিখোঁজ, আর হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সুড়ঙ্গে আটকা ৪০ হামাস সদস্যকে হত্যা ইসরায়েলের
দক্ষিণ গাজার রাফাহ এলাকায় হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কে আটকা পড়া অন্তত ৪০ জন হামাস সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ২০০ হামাস যোদ্ধা কয়েক মাস ধরে ওই সুড়ঙ্গগুলোতে আটকা ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বের হতে সক্ষম হলেও অনেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। আবার কেউ কেউ আত্মসমর্পণও করেছেন।
২৫ জুলাই, ২০২৬
চেরনোবিলে পারমাণবিক তেজস্ক্রিয়া ভক্ষণকারী ছত্রাকের সন্ধান০
ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিষিদ্ধ অঞ্চলে বিজ্ঞানীরা এমন একটি নতুন জীবের সন্ধান পেয়েছেন, যা প্রচণ্ড রেডিয়েশনকেও শক্তি হিসেবে ব্যবহার করে বেঁচে থাকতে পারে। প্রায় ৪০ বছর আগে ১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-৪ রিয়্যাক্টরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিহাসের অন্যতম এই ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আদতে কম মনে হলেও এর আসল প্রভাব পড়ে ৩ লাখ ৪০ হাজার মানুষের ওপর।
২৫ জুলাই, ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেজ ২: গোসাইরহাটে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ ও থানা সূত্রে জানা যায়, বুধবার (১৩ ডিসেম্বর) মধ্য রাতে পরিচালিত অভিযানে উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. রাকিবুল (৪০) কে তার নিজ এলাকা থেকে আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলায় প্রতিবাদ জানাল ঢাকা
ভারতের নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ভারতীয় হাইকমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জাতিসংঘ বেঈমানি শুরু করেছে ড. ইউনূসের সঙ্গে : গোলাম মাওলা রনি
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও আলোচনায় জাতিসংঘ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডকে সরকারের প্রতি “বেইমানি” ও “অসহযোগিতা” হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ড. ইউনূস এবং তার সমর্থকরা আন্তর্জাতিক প্রেশার গ্রুপ ব্যবহার করে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার জন্য বিভিন্ন দেশের ও দেশের বাইরে কর্মকাণ্ড চালাচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন ছাত্রদল নেতা হামিম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার পর সুস্থভাবে দেশে ফেরার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬
সীমান্তে সংঘাতের মধ্যেই থাই প্রধানমন্ত্রী ভেঙে দিলেন পার্লামেন্ট
প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এই স্বিদ্ধান্তের কথা জানায়। ফলে, আগামী বছরের শুরুতে দেশটিতে সাধারণ নির্বাচনের আয়োজন করার সুযোগ তৈরি হয়েছে। গত আগস্টে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুতিন চার্নভিরাকুল প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
২৫ জুলাই, ২০২৬