"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৩ ও ২০২৫ সালের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ১০টায় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জামায়াতের মাওলানা মুঈনুদ্দীনের বোনের ইন্তেকালে সিরাজুল মামুনের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদের বোনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ১০ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী এ বি এম সিরাজুল মামুন।
২৫ জুলাই, ২০২৬
প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান
এ সময় তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও সেখানে ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জের মনোনয়ন যাচাই-বাছাই তিন আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদনির্বাচনে সিরাজগঞ্জ-১, ২ ও ৩ আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে নাগরিক ঐক্য, জনতার দল, কমিউনিস্ট পার্টি, খেলাফত মজলিস ও স্বতন্ত্রসহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এ কে এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মো. নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ইরানের এবারের বিক্ষোভ অতীতের চেয়ে আলাদা কেন?
ইরানে চলমান নতুন দফার বিক্ষোভ দেশটির সাম্প্রতিক ইতিহাসে ভিন্ন মাত্রা যোগ করেছে। তীব্র অর্থনৈতিক সংকট, লাগামছাড়া মূল্যস্ফীতি ও মুদ্রার দ্রুত অবমূল্যায়নে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব পরিস্থিতির মধ্যে দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায় নেমেছে। সরকারি দমন–পীড়নের মুখে অনেক এলাকায় আন্দোলন সহিংস রূপও নিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বিএনপির আরও ২ প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি
আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল চেয়ে দায়ের করা আপিলের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় ইসি।
২৫ জুলাই, ২০২৬
কোরআন-সুন্নাহর আইন অনুযায়ী দেশ চালাবে বিএনপি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি নিয়ে নানা ধরনের ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, দেশে ৯৫ শতাংশ মানুষ মুসলমান এবং বিএনপি অঙ্গীকারবদ্ধ যে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না।
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে মনোনয়ন যাচাই-বাছাইয়ে প্রথম দিনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে ৩ টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩ টি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। যাচাই-বাছাইয়ে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এর আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।
২৫ জুলাই, ২০২৬
র্যাব থেকে তরুণ অফিসাররা ফিরত যেন পেশাদার খুনি হয়ে: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া
তরুণ অফিসারদের র্যাবে প্রেষণে পাঠানো হলে অল্প সময়ের মধ্যেই তাদের আচরণে ভয়ংকর পরিবর্তন দেখা দিত, যেন তারা পেশাদার খুনিতে পরিণত হচ্ছে—এমন মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। একই ধরনের প্রবণতা জুনিয়র কমিশন্ড অফিসার, নন-কমিশন্ড অফিসার ও সাধারণ সৈনিকদের মধ্যেও লক্ষ্য করা গিয়েছিল বলে তিনি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিতে উল্লেখ করেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য ট্রাইব্যুনালকে জানান।
২৫ জুলাই, ২০২৬