"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জাপান ম্যাচের আগে যে কারণে অঝোরে কাঁদলেন ভিনি
মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দেওয়ার সাহসী ফুটবলার, বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ—এই পরিচয়ের বাইরে ভিনিসিয়ুস জুনিয়রের আরেকটি আবেগঘন রূপ দেখা গেল বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচের আগের দিন। একটি টেলিভিশন সাক্ষাৎকারে দাদির ভিডিও বার্তা দেখে ক্যামেরার সামনেই অশ্রুসিক্ত হন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
২৫ জুলাই, ২০২৬
বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮
বরিশালের আগৈলঝাড়ায় গ্রেপ্তার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
কুয়াকাটায় অভিযানে জব্দ সংরক্ষিত শাপলা পাতা মাছ
পটুয়াখালীর কুয়াকাটায় ফিশ ফ্রাই মার্কেটে পরিচালিত এক অভিযানে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা একটি সংরক্ষিত প্রজাতির শাপলা পাতা মাছ (স্টিংরে) জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টার দিকে কুয়াকাটার একটি ফিশ ফ্রাই দোকান থেকে মাছটি জব্দ করা হয়। পরে বন বিভাগের বিট কর্মকর্তার সহায়তায় প্রাণীটির যথাযথ নিষ্পত্তির অংশ হিসেবে মাটিচাপা দিয়ে অপসারণ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
পেনশন সেবায় ডিজিটাল যুগের সূচনা, চালু হচ্ছে ওপিটিএমএস
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করতে যাচ্ছে সরকার। নতুন এ ব্যবস্থার মাধ্যমে পেনশন সংক্রান্ত প্রায় সব ধরনের কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাবে। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
২৫ জুলাই, ২০২৬
নব্বই দশকের আবহে প্রকাশ পেল ব্ল্যাক সোলজার্সের নতুন গান ‘সুচরিতা’
নব্বই দশকের বাংলা ব্যান্ড সংগীতের আবহ, সহজ-সরল প্রেমের গল্প এবং নস্টালজিয়ার আবেশে প্রকাশিত হয়েছে ব্যান্ড ব্ল্যাক সোলজার্স-এর নতুন মৌলিক গান ‘সুচরিতা’। প্রকাশের পর থেকেই গানটি সংগীতপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সুচরিতা’ প্রেম, স্মৃতি ও অনুভূতির এক আবেগঘন উপস্থাপনা। গানের কথা ও সুরে নব্বই দশকের বাংলা ব্যান্ড সংগীতের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ব্যান্ডটি। আধুনিক সংগীতায়োজনের পাশাপাশি পুরোনো দিনের মেলোডিক ধাঁচ গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
২৫ জুলাই, ২০২৬
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়নের তাগিদও দিয়েছেন তিনি। শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
২৫ জুলাই, ২০২৬
জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর বড় তারকাকে হারাল বাংলাদেশ
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে জিম্বাবুয়ে সফরের বাকি অংশ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ফলে ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজেও আর মাঠে দেখা যাবে না অভিজ্ঞ এই পেসারকে।
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে ট্রল পেজের এক সদস্য আটক, পুলিশের কাছে হস্তান্তর
জামালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, ছবি ও ভিডিও প্রচারের অভিযোগে পরিচালিত একটি ট্রল পেজের এক সদস্যকে শনাক্ত করে আটক করেছেন ভুক্তভোগীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত সৈকত জামালপুর শহরের শাহপুর তালতলা এলাকার আল আমিনের ছেলে।
২৫ জুলাই, ২০২৬
জাবিতে ফুটসাল ও বাস্কেটবল দলের দুই খেলোয়াড়সহ ৩ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ
মঙ্গলবার বিকেলে প্রক্টর বরাবর দেওয়া আবেদনে সানি অভিযোগ করেন, সোমবার রাতে হলের অন্য শিক্ষার্থীদের সঙ্গে তিনি মুক্তমঞ্চে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ফুটবল ম্যাচ দেখতে যান। সেখানে একটি রম্য বিতর্ক অনুষ্ঠান চলায় খেলা সম্প্রচার শুরু হতে দেরি হয়। এ সময় দর্শকরা খেলা চালুর দাবি জানান। আবেদনে তিনি বলেন, রাত ১০টা ৫৮ মিনিটের দিকে খেলার পর্দা বন্ধ হয়ে গেলে জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণ মঞ্চ থেকে ঘোষণা দেন—মঞ্চ থেকে সবাই না নামলে খেলা চালু করা হবে না। এ সময় তিনিও খেলা চালুর আহ্বান জানান।
২৫ জুলাই, ২০২৬