জাপান ম্যাচের আগে যে কারণে অঝোরে কাঁদলেন ভিনি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দেওয়ার সাহসী ফুটবলার, বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ এই পরিচয়ের বাইরে ভিনিসিয়ুস জুনিয়রের আরেকটি আবেগঘন রূপ দেখা গেল বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচের আগের দিন। একটি টেলিভিশন সাক্ষাৎকারে দাদির ভিডিও বার্তা দেখে ক্যামেরার সামনেই অশ্রুসিক্ত হন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ব্রাজিলের জনপ্রিয় অনুষ্ঠান ‘দোমিঙ্গাও কম হাকে’ উপস্থাপক হুলিয়ানো হাকের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে পর্দায় ভেসে ওঠে ভিনিসিয়ুসের দাদি নিলজার ভিডিও বার্তা। বার্তাটি দেখার পর আবেগ ধরে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদের এই তারকা। রিও ডি জেনিরোর সাও গনসালোয় কাটানো শৈশবের স্মৃতি মনে করে কেঁদে ফেলেন তিনি।

অনুষ্ঠানের শেষদিকে ভিনিসিয়ুস বলেন, ‘১৬ বছর বয়স পর্যন্ত আমি আমার দাদির কাছেই বড় হয়েছি। আমার জীবনে তিনি কতটা গুরুত্বপূর্ণ, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাঁর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য।’

বিশ্বকাপের নকআউট পর্বের আগে ভিনিসিয়ুসের এই আবেগঘন মুহূর্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্পেনের ক্রীড়া দৈনিক ‘এএস’ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সাক্ষাৎকারে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে ভেঙে পড়েন ভিনিসিয়ুস। একই সঙ্গে পত্রিকাটি লিখেছে, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে তিনি অন্যতম প্রধান ভরসা। বর্ণবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান এবং মানসিক পরিণতিও প্রতিবেদনে প্রশংসিত হয়েছে।

স্পেনের আরেক সংবাদপত্র ‘মার্কা’ ঘটনাটিকে ব্রাজিলের নকআউট পর্বের প্রস্তুতির সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, পরিবারের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হলেও বিশ্বকাপ নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানাতে ভোলেননি ভিনিসিয়ুস। তিনি বলেন, ‘ষষ্ঠ তারকাটি আসতে বড্ড বেশি সময় নিয়ে নিচ্ছে।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ও ভিনিসিয়ুসের কান্নার ভিডিও প্রকাশ করেছে। তাদের ভাষ্য, বিশ্বকাপের মতো বড় আসরের মাঝেও এটি পারিবারিক বন্ধনের এক অনন্য ও গভীর উদাহরণ।

আজ টেক্সাসের হিউস্টনে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার