জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর বড় তারকাকে হারাল বাংলাদেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে জিম্বাবুয়ে সফরের বাকি অংশ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানফলে ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজেও আর মাঠে দেখা যাবে না অভিজ্ঞ এই পেসারকে

শুক্রবার (১০ জুলাই) এক ভিডিওবার্তায় মোস্তাফিজের চোটের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মোস্তাফিজ। পরে ৭ জুলাই তার এমআরআই স্ক্যান করানো হলে ডান হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান মাসল টিয়ার ধরা পড়ে। পাশাপাশি হাঁটুতেও কিছু জটিলতার ইঙ্গিত পাওয়া গেছে।

চোটের কারণে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি মোস্তাফিজ। সর্বশেষ মেডিকেল মূল্যায়নে জানা গেছে, পুরোপুরি সুস্থ হতে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ কারণে তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টিদুই ফরম্যাটের দলেই ছিলেন মোস্তাফিজ। তবে তার পরিবর্তে কে দলে যুক্ত হচ্ছেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি। পরবর্তী সময়ে বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করা হতে পারে।

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মোস্তাফিজ। বিশেষ করে ডেথ ওভারে তার অভিজ্ঞতা ও কার্যকর বোলিং দলের জন্য বড় সম্পদ। তার অনুপস্থিতি জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার