"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
এক বছরে ভিসা বাতিল লাখেরও বেশি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে তার প্রশাসন। গত এক বছরে এক লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি নতুন রেকর্ড বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২০ জানুয়ারি ২০২৫ সালে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বৈধ ভিসাধারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
শেরপুরে বাবার হাতে ৬ বছরের মেয়ের খুন
শেরপুরের নকলা উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজের ছয় বছরের মেয়ে মরিয়মকে হত্যা করেছে বাবা। এ ঘটনায় চার বছর বয়সী আরেক মেয়েও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বসন্তী (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুটির নাম মিম (৪)। তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চর বসন্তী এলাকার অটোরিকশাচালক বাবু মিয়ার দীর্ঘদিন ধরেই তার স্ত্রীর সাথে পারিবারিক কলহ চলছিল। তার জেড়েই বাবু মিয়া এ নৃশংস ঘটনা ঘটান।
২৫ জুলাই, ২০২৬
ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে ভাই কোকোর জিয়ারত করেছেন তিনি। ছোট ভাই আরাফাত রহমান কোকো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে। তিনি ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান। এর আগে, তারেক রহমান শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেছেন।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া কমিটি অফ পর্তুগালের অভিষেক অনুষ্ঠিত
পর্তুগালে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কমিটি অফ পর্তুগাল এর অভিষেক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এর নববর্ষের প্রথম দিনে পর্তুগালে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ানদের সামাজিক সংগঠন 'ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগাল' এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক হলো।
২৫ জুলাই, ২০২৬
শ্রীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেড়ার-চালা এলাকায় আকমলের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান ও চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২৫ জুলাই, ২০২৬
নয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রায় নয় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মহেশখালী, চকরিয়া ও বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দুটি ইউনিটসহ মোট ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
২৫ জুলাই, ২০২৬
লা লিগায় নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে
শেষ দুই সিজন ধরে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তবে এরই মাঝে লা লিগায় বার্নাব্যুতে লেভান্তকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে লস ব্লাঙ্কোরা। শনিবার (১৮ জানুয়ারি) এই জয়ে আলাদা এক কীর্তি গড়লেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। লেভান্তের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে এমবাপ্পে লা লিগায় ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন। এই অর্জনের জন্য তাকে খেলতে হয়েছে মাত্র ৫৩টি ম্যাচ। এতেই চলতি শতাব্দীতে লা লিগায় দ্বিতীয় দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েছেন ফরাসি স্ট্রাইকার।
২৫ জুলাই, ২০২৬
বিএনপিতে যোগ দিলেন নুরের গণঅধিকার পরিষদের শীর্ষনেতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফুল দিয়ে রাশেদ খাঁনকে দলের দলে স্বাগত জানান। দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি ইতিমধ্যেই ঝিনাইদহ-৪ আসনটি রাশেদ খাঁনের জন্য সংরক্ষিত করেছে।
২৫ জুলাই, ২০২৬
জবিতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দু‘আ মাহফিল আয়োজন করে বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটি। দোয়া মাহফিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, 'বেগম খালেদা জিয়া ছিলেন এক মহিয়সী ব্যক্তিত্ব, যার কর্মময় জীবনের সংক্ষিপ্ত বর্ণনাও সহজ নয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে এই প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাঁর অবদান ছাড়া আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কল্পনাই করা যেত না।'
২৫ জুলাই, ২০২৬
রাফীর ‘প্রেশার কুকার’ এ বুবলী
ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী নতুন সিনেমা নির্মাণে হাত দিয়েছেন। নারীকেন্দ্রিক গল্পে নির্মিত এই সিনেমার নাম ‘প্রেশার কুকার’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমাটি ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘প্রেশার কুকার’-এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। একদম নতুন লুকে বুবলীকে দেখা যাবে এই সিনেমায়। নারীদের জীবন, অনুভূতি ও লড়াইকে কেন্দ্র করে এগোবে গল্প, যেখানে বুবলীর চরিত্রটি হবে ভিন্নমাত্রার ও চ্যালেঞ্জিং।
২৫ জুলাই, ২০২৬