রাফীর ‘প্রেশার কুকার’ এ বুবলী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী নতুন সিনেমা নির্মাণে হাত দিয়েছেন। নারীকেন্দ্রিক গল্পে নির্মিত এই সিনেমার নাম ‘প্রেশার কুকার’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমাটি ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘প্রেশার কুকার’-এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। একদম নতুন লুকে বুবলীকে দেখা যাবে এই সিনেমায়। নারীদের জীবন, অনুভূতি ও লড়াইকে কেন্দ্র করে এগোবে গল্প, যেখানে বুবলীর চরিত্রটি হবে ভিন্নমাত্রার ও চ্যালেঞ্জিং।

নতুন কাজটি নিয়ে বুবলী বলেন, 'গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।'

এর আগে, ২০২২ সালে রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’-এ একসঙ্গে কাজ করেছিলেন রাফী ও বুবলী। দীর্ঘ বিরতির পর এবার বড় পর্দায় আবারও এই জুটির পুনর্মিলন ঘটছে।

নারীকেন্দ্রিক এই গল্পে একাধিক শক্তিশালী নারী চরিত্র দেখা যাবে। বুবলীর পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করছেন এ প্রজন্মের দুই জনপ্রিয় মুখ নাজিফা তুষি ও মারিয়া শান্ত।

পুরোপুরি নারীকেন্দ্রিক সিনেমা হলেও এতে একটি গুরুত্বপূর্ণ রহস্যময় পুরুষ চরিত্র থাকছে বলে জানা গেছে। চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন রয়েছে, সেই চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী কোনো অভিনেতাকে। তবে এ বিষয়ে এখনো নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ