"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের
রাজনীতি

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়ে বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ জানুয়ারি) তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করে এই ঘোষণা দেন। ছবির ক্যাপশনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, '২০২৬ সালের জানুয়ারি থেকে আমি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি।' এই ঘোষণা এসেছে মার্কিন সামরিক অভিযানের এক সপ্তাহের মধ্যেই, যেখানে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাস থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬

কুবিতে লাইলাতুল মিরাজ উপলক্ষে গাউসিয়া কমিটির দাওয়াতুল খায়ের ও শীতবস্ত্র বিতরণ
ক্যাম্পাস

কুবিতে লাইলাতুল মিরাজ উপলক্ষে গাউসিয়া কমিটির দাওয়াতুল খায়ের ও শীতবস্ত্র বিতরণ

পবিত্র লাইলাতুল মিরাজ উপলক্ষে দাওয়াতুল খায়ের মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ মাগরিব ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন শুরু হয়। পরে ক্যাম্পাসের ভিতরে এবং আশেপাশে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ‎অনুষ্ঠানে দাওয়াতুল খায়েরের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আহমদ রেজা সোহাগ উদ্দিন কাদেরী। তিনি কুরআন ও সুন্নাহভিত্তিক আলোচনা উপস্থিত মুসল্লিদের মাঝে শবে মেরাজের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে এবং ঈমানী চেতনা জাগ্রত করেন।

২৫ জুলাই, ২০২৬

ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮
সারাদেশ

ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকাগামী এমভি জাকির সম্রাট–৩ লঞ্চের সঙ্গে অপর লঞ্চ অ্যাডভেঞ্চার–৯ এর সংঘর্ষে অন্তত ৮ জন নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান তথ্যটি নিশ্চিত করেন। তবে এখনও হতাহতদের সম্পূর্ণ পরিচয় জানানো সম্ভব হয়নি। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, নিহতদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: রাজনাথ সিং
আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: রাজনাথ সিং

খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

২৫ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলার মতো পদক্ষেপ মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি মেক্সিকোর
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার মতো পদক্ষেপ মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি মেক্সিকোর

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর জটিল কূটনৈতিক পরিস্থিতির মুখে পড়েছে মেক্সিকো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর এই প্রথম এমন সংকট মোকাবিলা করছে দেশটি। একদিকে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছে মেক্সিকো, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার চেষ্টা করছে—যাতে ভবিষ্যতে নিজেই লক্ষ্যবস্তুতে পরিণত না হয়।

২৫ জুলাই, ২০২৬

মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম
রাজনীতি

মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম

আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হাইকোর্ট থেকে আপিলে ইতিবাচক রায় পেয়েছেন। এই রায়ের ফলে আগে যে বাধার কারণে তার মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম। পোস্টে তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা দেওয়ার।'

২৫ জুলাই, ২০২৬

যদি কেউ বোরকা পড়ে বা মুখ ঢাকে, ধরে নিতে হবে তা অপরাধমূলক উদ্দেশ্যেই: লায়লা কানিংহ্যাম
আন্তর্জাতিক

যদি কেউ বোরকা পড়ে বা মুখ ঢাকে, ধরে নিতে হবে তা অপরাধমূলক উদ্দেশ্যেই: লায়লা কানিংহ্যাম

লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থী লায়লা কানিংহ্যাম মুসলিম নারীদের বোরকা পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার বক্তব্য মুসলিম নারীদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে এবং ইসলামবিদ্বেষ উস্কে দিচ্ছে বলে মনে করছেন সমালোচকরা। শনিবার (১৭ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানিংহ্যাম সম্প্রতি লন্ডনের কিছু এলাকায় গিয়ে বলেছিলেন, 'ওপেন সমাজে কারও মুখ ঢাকা থাকা উচিত নয়। যদি কেউ মুখ ঢাকে, ধরে নিতে হবে তা অপরাধমূলক উদ্দেশ্যেই।'

২৫ জুলাই, ২০২৬

বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর অর্ধ শতাধিক হামলা
আন্তর্জাতিক

বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর অর্ধ শতাধিক হামলা

ভারতে বড়দিনের সময়ে খ্রিস্টানদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। মানবাধিকার এবং ধর্মীয় অধিকার রক্ষাকারী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, শুধু বড়দিনের সময়েই দেশজুড়ে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। ভারতের ক্যাথলিক বিশপস’ কনফারেন্স জানিয়েছে, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো খ্রিস্টানদের বড়দিন উদ্‌যাপনে বাধা দিচ্ছে, চার্চে হানা দিচ্ছে এবং অনুষ্ঠান হুমকির মুখে ফেলছে। সংগঠনটি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

বসুন্ধরায় আবাসিক এলাকায় আইনজীবীকে পিটিয়ে হত্যা
রাজধানী

বসুন্ধরায় আবাসিক এলাকায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নাঈম কিবরিয়া (৩৫) পাবনা জেলা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। তিনি পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম গোলাম কিবরিয়া। নাঈমের মা আইরিন কিবরিয়া আওয়ামী লীগ সরকারের সময় পাবনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন।

২৫ জুলাই, ২০২৬

ভারতে না খেললে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে: বিসিবিকে আইসিসি
খেলাধুলা

ভারতে না খেললে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে: বিসিবিকে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি, এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা সম্ভব নয়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা