"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির
কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
২৫ জুলাই, ২০২৬
রাজবাড়ীতে তেলের টাকা না দিয়ে কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে একটি ফিলিং স্টেশন থেকে তেলের টাকা না দিয়ে গাড়ি চালিয়ে পালানোর সময় এক কর্মচারীকে চাপা দিয়ে হত্যার অভিযোগে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
গণঅধিকার পরিষদের প্রার্থী আলামিন মাহমুদীর মনোনয়ন ফরম সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমঝোতা ও আলোচনা। বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের কয়েকটি আসনে সমঝোতার ঘোষণাকে কেন্দ্র করে দলটির অনেক মনোনীত প্রার্থী অসন্তোষ প্রকাশ করছেন। তাদের মতে, এককভাবে নির্বাচন করাই গণঅধিকার পরিষদের জন্য অধিক উপযোগী হতো।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা কি ভণ্ডামির প্রকাশ?; প্রশ্ন বার্গম্যানের
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় শোকবার্তা দিয়েছেন। তবে এই শোকবার্তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। বুধবার (৩১ ডিসেম্বর) বার্গম্যান সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, 'অতীতের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে শেখ হাসিনা ও সজীবের শোকবার্তাকে গভীর ও বিকৃত ভণ্ডামির বহিঃপ্রকাশ হিসেবে দেখা যেতে পারে।
২৫ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে বৃদ্ধাশ্রমে শীতবস্ত্র সহায়তা
শীতের তীব্রতা থেকে স্বস্তি দিতে কেরানীগঞ্জের একটি বৃদ্ধাশ্রমে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার তারানগর ইউনিয়নে অবস্থিত ‘অপন ঘর ফাউন্ডেশন’ বৃদ্ধাশ্রমে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল: রয়টার্সের প্রতিবেদন
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে তার চড়া মূল্য দিতে হবে।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা জানাল ভারত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতের একজন কূটনীতিকের বৈঠক নিয়ে গত বছরের শেষ দিকে আলোচনা শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেন জামায়াত আমির।
২৫ জুলাই, ২০২৬
মুঘল রাজকুমারীর নাম থেকে তারেক রহমানের বিড়ালের নামকরণ ‘জেবু’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার পোষা বিড়াল ‘জেবু’ দেশে ফিরেছে। তিনি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় পৌঁছায় সাইবেরিয়ান জাতের লোমশ বিড়ালটি। এদিকে দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘জেবু’। ‘জেবু-দ্য ক্যাট’ নামে খোলা ফেসবুক পেজটি অল্প সময়ের মধ্যেই অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
২৫ জুলাই, ২০২৬
শ্রীপুরে অবৈধ মাটি কাটায় ৪ লাখ টাকা জরিমানা
গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে। সোমবার (৫ জানুয়ারি) রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. সোলেমান নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
২৫ জুলাই, ২০২৬