"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

মুছাব্বির হত্যায় গ্রেফতারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি
রাজধানী

মুছাব্বির হত্যায় গ্রেফতারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তে উঠে এসেছে, মামলার আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তাঁদের ওঠাবসা ছিল। গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই এবং তাঁদের আরেক ভাই এখনো পলাতক।

২৫ জুলাই, ২০২৬

নোবিপ্রবিতে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
ক্যাম্পাস

নোবিপ্রবিতে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ও একাডেমিক ভবনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬

জাতির উদ্দেশে তারেক রহমানের পূর্ণাঙ্গ ঐতিহাসিক ভাষণ
রাজনীতি

জাতির উদ্দেশে তারেক রহমানের পূর্ণাঙ্গ ঐতিহাসিক ভাষণ

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় যোগ দেন। তারেক রহমানকে একনজর দেখতে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত পুরো পথে ছিলো লাখ লাখ নেতাকর্মীর স্রোত।

২৫ জুলাই, ২০২৬

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সারাদেশ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর)নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মধ্যরাত থেকেই এ নৌরুটে কুয়াশার প্রভাব দেখা দিতে শুরু করে। সময়ের সঙ্গে কুয়াশা আরও ঘন হয়ে ওঠায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে কর্তৃপক্ষ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

২৫ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইবিতে দোয়া-মোনাজাত
ক্যাম্পাস

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইবিতে দোয়া-মোনাজাত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ইবি প্রশাসনের উদ্যোগে যোহর নামাজের পরে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

২৫ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে আবারও বিএসএফের সড়ক নির্মাণ, কাল কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে আবারও বিএসএফের সড়ক নির্মাণ, কাল কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও সড়ক নির্মাণ কাজ শুরু করায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সোমবার (১২ জানুয়ারি) বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬

আওয়ামী লীগকে ভোটে আনতে কেউ বলছে না: প্রেস সচিব
সারাদেশ

আওয়ামী লীগকে ভোটে আনতে কেউ বলছে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সংশয় নেই। সুন্দরভাবে ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে। কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। এই যাবতকালে যতগুলো নির্বাচন দেখেছেন, এটি সবচেয়ে ভালো একটি নির্বাচন হবে। ভালো নির্বাচন করার যেগুলো কাজ, সেগুলো তো হচ্ছে। নিরাপত্তা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের কাজ প্রায় শেষ। নির্বাচন নিয়ে শঙ্কার কথা আসছে ইউটিউব, টিকটক থেকে। কিছু লোক আছে, যারা ভিউ কামানোর জন্য এটা করছে। আমি বলবো যে নির্বাচন নিয়ে শঙ্কার কথা একেবারেই অমূলক।

২৫ জুলাই, ২০২৬

খুনিরা ধরা না পড়লে নিরাপত্তা লাগবে না
রাজনীতি

খুনিরা ধরা না পড়লে নিরাপত্তা লাগবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, খুনিরা বাইরে ঘুরে বেড়ালে কোনো গানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। খুনিদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনা হলে কারও জন্য গানম্যানের প্রয়োজন হবে না, তখন দেশের মানুষ নিরাপদ থাকবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর জুলাই চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

স্বামীর পাশেই শায়িত হবেন খালেদা জিয়া, চলছে প্রস্তুতি
রাজনীতি

স্বামীর পাশেই শায়িত হবেন খালেদা জিয়া, চলছে প্রস্তুতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানে তার স্বামী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে সমাহিত করা হবে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদ জিয়াউর রহমানের মাজারের স্থাপত্য নকশা যেই প্রতিষ্ঠান তৈরি করেছিল, এবারও একই প্রতিষ্ঠানকে দিয়ে বেগম খালেদা জিয়ার কবর খোঁড়া ও বাঁধাইয়ের কাজ করা হচ্ছে। এর ফলে মূল নকশা ও সৌন্দর্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না।

২৫ জুলাই, ২০২৬

জ্বিন তাড়ানোর কথা বলে নববধূকে মিষ্টি খাইয়ে অচেতন, অতঃপর....
সারাদেশ

জ্বিন তাড়ানোর কথা বলে নববধূকে মিষ্টি খাইয়ে অচেতন, অতঃপর....

জ্বিন তাড়ানোর কথা বলে মিষ্টির সঙ্গে মিশিয়ে চেতনানাশক খাওয়ানো হয় নববধূকে। এরপর কবিরাজের সহযোগী দিয়া নামে এক তরুণীর ঘরে রাতে শুয়ে রাখা হয় ওই নববধূকে। সকালে ঘুম ভেঙে উঠে ওই নববধূ নিজেকে উলঙ্গ দেখতে পায়। এরপর নববধূ বিষয়টি তার স্বামীকে জানায়। স্বামী রবিন ঘটনাটি স্হানীয় মাতব্বর এবং নববধূর বাবা মাকে জানায়। ওই নববধূর বাবা মা দুজনেই ব্যবসার জন্য শরিয়তপুরে থাকেন। তারাও বিষয়টি স্হানীয় মাতব্বরদের ফোনে জানান। বিষয়টি মীমাংসার কথা বলে সময় নষ্ট করতে থাকেন স্হানীয় মাতব্বররা। টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সফল না হলে স্হানীয় মাতব্বররা ভুক্তভোগী নববধূর বাবাকে মারধর করেন। এমনই ঘটনা ঘটেছে জামালপুর পৌর শহরের বাগেরহাটা এলাকায়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি