"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদ শূন্য হলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে অনুষ্ঠিত ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টা, আহত ২
নারায়ণগঞ্জ–৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এ সময় ধস্তাধস্তিতে অন্তত দুজন এনসিপির কর্মী আহত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
আ.লীগের নেতাকর্মীদের হাটে–বাজারে ‘বুক ফুলিয়ে চলাফেরা’ করার নির্দেশ বিএনপি নেতার!
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের ভয়হীনভাবে ‘বুক ফুলিয়ে চলাফেরা’ করার নির্দেশনা দিয়েছেন। শনিবার রাতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক সভায় তিনি এ বক্তব্য দেন। তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ প্রতিবেদকের হাতে এসেছে।
২৫ জুলাই, ২০২৬
‘আমার কিছুই হবে না’, ধর্ষণে অভিযুক্ত বিজেপি কাউন্সিলরের স্বামীর হুমকি
মধ্যপ্রদেশে বিজেপি কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে ধর্ষণ ও ধারাবাহিক যৌন হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় থানায় লিখিত অভিযোগ জানিয়েও তিনি কোনো সুরাহা পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা তরুণী। অভিযুক্ত ব্যক্তির নাম অশোক সিং। তিনি রামপুর বাঘেলান নগর পরিষদের এক বিজেপি কাউন্সিলরের স্বামী। নির্যাতিতার অভিযোগ করেন, প্রায় ছয় মাস আগে অভিযুক্ত তাঁর বাড়িতে ঢুকে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি চুপ ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
তুচ্ছ অজুহাতে প্রার্থিতা বাতিলের অভিযোগ জামায়াতের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তুচ্ছ ও গুরুত্বহীন অজুহাতে উদ্দেশ্যমূলকভাবে বহু যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করে দলটি জানিয়েছে, একটি মহলের স্পষ্ট ইন্ধনে ঘটছে। রোববার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, 'মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাইয়ের সময় দেশের বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত একাধিক কর্মসূচিতে যাওয়ার কথা ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা আসায় আপাতত এই সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দল। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৫ জুলাই, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ কতটা সম্ভব?
ইরানে চলমান তীব্র বিক্ষোভে অংশ নেওয়া জনগণের ওপর সহিংস দমন-পীড়ন অব্যাহত থাকলে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র—এমন হুমকি গত দুই সপ্তাহ ধরে বারবার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যার মধ্যে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু সদস্যকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
২৫ জুলাই, ২০২৬
পক্ষপাতদুষ্ট প্রশাসনের অধীনে আমি কীভাবে নির্বাচন করবো?- রুমিন ফারহানা
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন—সেটির কথা বলতে গিয়ে আমি ওইভাবে দেখিয়েছি। আমার একটি কথিত অপরাধের জন্য তিনবার শাস্তির প্রক্রিয়া চলছে। যারা আগেই বায়াস্ট, এমন প্রশাসনের অধীনে আমি কীভাবে নির্বাচন করবো?”
২৫ জুলাই, ২০২৬
দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের
জনসমক্ষে তিনি দেশের সকল মানুষকে দেশের ভবিষ্যত নতুনভাবে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি। কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 'যার যেটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।'
২৫ জুলাই, ২০২৬
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জুলাইযোদ্ধা সুরভীর বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র মামলা, ৫০ হাজার টাকা গণমাধ্যমে হয়ে গেল ৫০ কোটি টাকা!
চাঁদাবাজির মামলায় গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী তাহরিমা জামান সুরভী টানা ১০ দিন ধরে কারাগারে রয়েছেন। স্থানীয় সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় নিজেকে ভুক্তভোগী দাবি করে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার পরপরই পুলিশের বরাতে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, জুলাই আন্দোলনে গাজীপুরে নেতৃত্ব দেওয়া ওই শিক্ষার্থী ৫০ কোটি টাকা চাঁদাবাজি করেছেন। তবে মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, এজাহারে অভিযোগের অঙ্ক ৫০ কোটি নয়, বরং ৫০ হাজার টাকা।
২৫ জুলাই, ২০২৬