"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
‘ভারতীয় দালাল’ মন্তব্যে ক্ষমা চাইবেন না বিসিবি পরিচালক
সাবেক ক্রিকেটার তামিম ইকবালের ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার মন্তব্যের পর তাকে ‘ভারতীয় দালাল’ বলায় সমালোচনার মুখে পড়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তবে এ বিষয়ে কোনভাবেই ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (৯ জানুয়ারি) একটি ক্রিকেটমাধ্যমকে এ কথা জানান তিনি। এম নাজমুল ইসলাম বলেন, ‘যদি আমি শব্দটা ইংরেজিতে বলতাম, হয়তো এভাবে হতো না। আমি নিজেও একজন দালাল, পার্থক্য শুধু এটুকুই যে আমি বাংলাদেশের দালালি করছি। বাংলায় শব্দটা শোনার সময় একটু খারাপ লাগে।’
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা
আগামী মাসে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি ও হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
২৫ জুলাই, ২০২৬
আগামীর রাজনীতি হবে মানবকল্যাণের: তারেক রহমান
বিএনপি দেশের রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল-মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। সংস্কারের পাশাপাশি মানুষের জন্য বাস্তবভিত্তিক কাজ করাই হবে আগামীর রাজনীতির মূল লক্ষ্য বলে জানান তিনি। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে যশোরের অ্যালবেনিজমে আক্রান্ত শিশু আফিয়ার জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 'বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে শক্তিশালী করা হবে।
২৫ জুলাই, ২০২৬
শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
শরীয়তপুর গোসাইরহাটে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ আলাউদ্দিন উরফে আলো সিকদার(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অভিযানে তার ঘরের আলমারি থেকে ৭ কেজি গাঁজা ও ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে ৪ টায় গোসাইরহাট পৌরসভার মহেশ্বরপট্টি এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত আলাউদ্দিন একই এলাকার মৃত জলিল সিকদারের ছেলে। আলো শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে। হুমকির চিঠিতে তাকে ‘শরীফ ওসমান হাদি’র মতো পরিণতির মুখোমুখি হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। জানা গেছে, গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয়ে ডাকযোগে শাহজাহান চৌধুরীর ঠিকানায় একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠীর উল্লেখ থাকলেও তাদের পরিচয় সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাফনের কাপড় পাঠানো হয়, যা হুমকির মাত্রা আরও স্পষ্ট করে তোলে।
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলি অবরোধে গাজায় অচল চিকিৎসাব্যবস্থা, করুণ মৃত্যু ক্যান্সার রোগীদের
গাজার একমাত্র ক্যানসার বিশেষায়িত হাসপাতাল ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়ায় প্রতিদিন বহু রোগী চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে পড়ছেন। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক যুদ্ধের তুলনায় ক্যানসার রোগীদের মৃত্যুহার তিন গুণ বৃদ্ধি পেয়েছে। খবর আল-জাজিরা। 'টার্কিশ-প্যালেস্টাইনিয়ান ফ্রেন্ডশিপ হসপিটাল' ধ্বংস হওয়ার পর প্রায় ১১ হাজার রোগী চিকিৎসা ছাড়াই মানবিক সংকটের শিকার হয়েছেন। গাজার চিকিৎসা ব্যবস্থায় কেমোথেরাপি ও রেডিওথেরাপির মতো জরুরি ওষুধের প্রবেশও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ১২ দলীয় জোটের নেতারা। বুধবার (১৪ জানুয়ারি) বিকালে তারা বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এটিকে সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারেক রহমান। তাদের খোঁজখবর নিয়ে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
আইডি কার্ড কেলেঙ্কারি: প্রশাসনিক গাফিলতিতে প্রায় ছয় লক্ষ টাকা গুনতে হচ্ছে নোবিপ্রবির শিক্ষার্থীরা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক গাফিলতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের দেওয়া হয়েছে মাত্র তিন বছর মেয়াদি স্টুডেন্ট আইডি কার্ড। এর ফলে শিক্ষার্থীদের গুনতে হচ্ছে প্রায় ছয় লক্ষ টাকা। বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রির ক্লাস শুরু করেন ২০২২ সালের ২৮ মার্চ। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত স্টুডেন্ট আইডি কার্ডে মেয়াদ নির্ধারণ করা হয় ২০২৫ সালের জুন মাস পর্যন্ত।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে অংশ নিচ্ছেন না আরেক এনসিপি নেত্রী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা ত্রয়োদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে অংশগ্রহণ করবেন না। রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাত দুইটার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। পোস্টে মনজিলা ঝুমা লিখেন, 'এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫টি আসনে মনোনয়ন দিয়েছিল তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে শাপলা কলি মার্কায় নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাকে মনোনীত করেছিল।
২৫ জুলাই, ২০২৬
গুলশানে তারেক রহমানের বাসার সামনে সন্দেহজনক দুইজন আটক
রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ (ক্লোজ সার্ভিস ফোর্স) এর সদস্যরা। রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশান পুলিশের ডিভিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে। সূত্র জানায়, রোববার সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তি গুলশানে অবস্থিত তারেক রহমানের বাসভবন ও আশপাশে থাকা গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে।
২৫ জুলাই, ২০২৬