"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শর্ত পূরণে খুলতে পারে আদ্-দ্বীন হাসপাতাল
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর সৃষ্ট অচলাবস্থা এখনও কাটেনি। হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি শত শত মেডিকেল শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমও অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে সরকারের শর্ত মেনে প্রতিষ্ঠানটি পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
‘তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না’
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত এবং নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেওয়া মোহাম্মদ শাহিন মালু বলেছেন, দেশের মানুষ যদি দেশকে ভালোবাসে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে। এ বিষয়ে কোনো বিতর্কের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ আহত পরিবারের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
অপরাধমুক্ত গজারিয়া গড়তে পুলিশ-জনতার অঙ্গীকার
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। তিনি মাদক ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
২৫ জুলাই, ২০২৬
আগামীকাল মুন্সীগঞ্জে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল (১৯ জুন) মুন্সীগঞ্জ জেলা সফরে আসছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার এ সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন ‘রয়েল পার্টি সেন্টার’-এ জেলা জামায়াতের উদ্যোগে একটি রোকন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
‘বুলেট ট্রেনে’ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় তিনি যাত্রা করেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।
২৫ জুলাই, ২০২৬
চুক্তির পর ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতার অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে কাতারে আটকে থাকা ইরানের জব্দ অর্থের প্রথম কিস্তি হিসেবে ৬০০ কোটি ডলার ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল, ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ
NULL
২৫ জুলাই, ২০২৬
খাবারের প্লেটে নারীর ছবির স্টিকার, তোলপাড় চবিতে
হৃদয় মিয়া জানান, দুপুরে শাহজালাল হলের ডাইনিংয়ে খাবার খেতে বসে মাছ প্লেটে নেওয়ার সময় একটি স্টিকার দেখতে পান। পরে লক্ষ্য করেন, তাতে এক নারীর নকশাকৃত ছবি এবং নিচে ‘মেথির পুষ্টি সমৃদ্ধ’ লেখা রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে ডাইনিংয়ের ব্যবস্থাপককে জানালে তিনি ধারণা দেন, রান্নার কাজে ব্যবহৃত মসলার প্যাকেট থেকে স্টিকারটি অসাবধানতাবশত খাবারে চলে এসেছে। ঘটনার পর হলের খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন। তিনি বলেন, খাবারে এ ধরনের বস্তু পাওয়া অত্যন্ত দুঃখজনক। এটি খাবার প্রস্তুত ও পরিবেশনে অবহেলার ইঙ্গিত দেয়। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
২৫ জুলাই, ২০২৬
স্বামীকে ডাকাতির পথ থেকে ফেরাতে চেয়ে প্রাণ দিলেন স্ত্রী
কক্সবাজারের টেকনাফে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছেঅগতকাল ১৭ জুন দিনভর হাতুড়ি দিয়ে অমানবিক নির্যাতনের পর মারা যান জান্নাতুল ফেরদৌস (২৮)। পরে তাকে হাসপাতালে রেখে চলে যায় শ্বশুরবাড়ির লোকজন।নিহত জান্নাতুল ফেরদৌস টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার বাসিন্দা মোর্শেদের স্ত্রী। স্বজনদের দাবি, স্বামীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টার কারণেই দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হন তিনি।
২৫ জুলাই, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সোহেল জড়িত ছিলেন। একসময় তিনি নিজেকে ‘টাইগার সোহেল’ পরিচয়ে পরিচিত করে তোলেন এবং এলাকায় মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিতি পান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, তৎকালীন সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের ঘনিষ্ঠতার কারণে সোহেলের প্রভাব বাড়তে থাকে। তাদের দাবি, ওই প্রভাবের কারণে তিনি জিনোদপুর বাজার কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছিলেন।
২৫ জুলাই, ২০২৬