"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
নাগরিক সেবা বাস্তবায়নে উদ্যোক্তারাই মূল শক্তি: ফয়েজ আহমদ
নাগরিক সেবা আরও সহজ, সমন্বিত ও জনবান্ধব করতে মাঠপর্যায়ের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, নাগরিক সেবা বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নে উদ্যোক্তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। শুক্রবার (০৯ জানুয়ারি) কুমিল্লার সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে আদালতের সামনে ট্রাক চাপায় প্রাণ হারালেন বিচারপ্রার্থী
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০) নামে এক বিচারপ্রার্থী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। নিহত মাধুলী ইসলাম রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, সকালে তিনি রূপগঞ্জ থেকে চেক সংক্রান্ত একটি মামলার বিষয়ে আদালতে এসেছিলেন। জেলা আদালতের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কটি হেঁটে পার হবার সময় চাষাঢ়ামুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।
২৫ জুলাই, ২০২৬
শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৯০ তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল মসজিদে বাদ জোহর নামাজের পরে দোয়া মহফিলটি অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. গফুর গাজী আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. এএসএম শরফরাজ নেওয়াজ, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ সহ অন্যান্য নেতাকর্মী।
২৫ জুলাই, ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মামলার ঘটনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাবি শাখার উদ্বেগ
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো এবং লেখক এক এম রাসেল হক মল্লিকের (মারুফ মল্লিক) বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার (২৮ ডিসেম্বর) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের (জাবি) সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জয়নাল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
যুক্তি শক্ত রয়েছে, আপিলে জিতব: তাসনিম জারা
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, মনোনয়নপত্র বাতিলের বিষয়ে তার আপিলে বলার মতো শক্ত যুক্তি রয়েছে এবং তিনি আপিলে জিতবেন। শনিবার (৩ জানুয়ারি) রাতের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, আপিলে জিতব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ব।” জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই প্রক্রিয়ার পর শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
২৫ জুলাই, ২০২৬
কলকাতায় আত্মগোপনে হাদি হত্যার পরিকল্পনাকারী বাপ্পি
মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনা ও নির্দেশেই ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি সূত্র জানায়, হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী বাপ্পি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং আত্মগোপনে রয়েছেন কলকাতায়। তবে হাদি হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিরা ভারতে আছেন, এমন কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ভারতীয় কর্তৃপক্ষ।
২৫ জুলাই, ২০২৬
লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এখনো পুরোপুরি উদ্ধার না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সে রোগীসহ মোট চারজন যাত্রী থাকলেও দ্রুত নেমে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্স কুচিয়ামোড়া এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ আগুন ধরে যায়।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ডা. জোবাইদা রহমান
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন পুত্রবধু ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতাল পৌঁছে তিনি প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। বেলা ১১টার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ২৩ মিনিটে ডা. জোবাইদা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। এ সময় ১০ মিনিটের মধ্যে তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুও হাসপাতালে পৌঁছান।
২৫ জুলাই, ২০২৬
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি, পুলিশের লাঠিপেটা
রাজধানীর কারওয়ান বাজার মোড়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থায় সংস্কার, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছেন মুঠোফোন ব্যাবসায়িরা। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজার মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন ব্যবসায়ীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের সরাতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটার ব্যবহার করে। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আবদুল্লাহ আল মামুন বলেন, 'আমরা এনইআইআরের পক্ষে, কিন্তু কিছু সংস্কার দরকার। বহুবার আমাদের দাবি জানিয়েছি, কিন্তু কর্তৃপক্ষ কিছু করছে না।
২৫ জুলাই, ২০২৬