"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েন
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের গতিবিধির ওপর যুক্তরাষ্ট্র নজর রাখছে।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুদের জামাই আদরে রাখবে: কৃষ্ণ নন্দী
খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না—এমন অপপ্রচার করা হয়, যার কোনো ভিত্তি নেই। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের এই দেশে ‘জামাই আদরে’ রাখা হবে।
২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়। ইমাম হোসেন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
২৫ জুলাই, ২০২৬
ঢাবিতে উপদেষ্টা সাখাওয়াত ও বিডার আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে কয়েকজনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা দিয়ে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজের’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
২৫ জুলাই, ২০২৬
শরীয়তপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকা উদ্ধার, পোলিং কর্মকর্তার কারাদণ্ড
শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় ভোট গ্রহণের দায়িত্বে থাকা এক পোলিং কর্মকর্তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় জড়িত আরেক শুটার রহিম গ্রেফতার
স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যা মামলায় আরেক শুটার রহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৩ জানুয়ারি) নরসিংদী থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, শুক্রবার ভোরে রহিমকে শনাক্ত করে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
১১৮ যুগ্ম সচিবের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি
মেয়াদের শেষ দিকে এসে অন্তর্বর্তী সরকার ১১৮ জন যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর প্রচলিত রীতি অনুযায়ী তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
২৫ জুলাই, ২০২৬
বিএনপি প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেতাকে বহিষ্কার
দলীয় নির্দেশনা অমান্য করার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি আল আমিনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
১৩৫ সাংবাদিকের বিবৃতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন ‘একপাক্ষিক ও অগ্রহণযোগ্য’ তাই স্থগিতের দাবি
দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত ১৩৫ জন বাংলাদেশি সাংবাদিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগসহ কয়েকটি বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং এতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না।
২৫ জুলাই, ২০২৬
সবাইকে ভোট দেওয়ার ও জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির
নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। ভাষণে সিইসি বলেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং নির্বাচনের ফলাফল—জয় বা পরাজয়—সহজভাবে মেনে নেবেন। এই নির্বাচনকে স্বার্থক করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬