"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ভালো খেলোয়াড় গড়ে ওঠার আহ্বান হাবীব আজমের
স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডে-নাইট নকআউট ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় তবলছড়ি স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও যুবসমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
২৫ জুলাই, ২০২৬
ময়মনসিংহে পৌছেছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহ পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান তিনি। তার আগমনের পর জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেন এবং পরে জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিননামা দেখিয়ে পলায়ন, ৬ কারারক্ষী বরখাস্ত
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের নিরাপত্তাব্যবস্থার চরম দুর্বলতা প্রকাশ পেয়েছে এক হাজতির পলায়নের মাধ্যমে। আদালতের জামিন কার্যক্রমের সুযোগ নিয়ে এক হাজতি কারাগারের প্রধান ফটক দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলা কর্মকর্তাসহ ছয় জন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারা প্রশাসন সূত্রে জানা যায়, পলাতক হাজতির নাম হৃদয় (২৮), কসবা থানার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে। তার হাজতি নং-১২০০৪। হৃদয় আখাউড়া থানার জি আর-৪২০/২০১৮ নম্বর হত্যা মামলার আসামি।
২৫ জুলাই, ২০২৬
দুর্নীতি দমনে ন্যায়পাল নিয়োগসহ ৫১ দফা ইশতেহার ঘোষণা বিএনপির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এ লক্ষ্যে ন্যায়পাল নিয়োগসহ পদ্ধতিগত ও আইনি সংস্কারের কথা বলা হয়েছে দলটির নির্বাচনি ইশতেহারে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়।
২৫ জুলাই, ২০২৬
জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখে নষ্ট, খবর শুনে মায়ের মৃত্যু
বগুড়া–৪ আসনের নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা (মজিদ) জামায়াত সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলায় তার ডান চোখের দৃষ্টি নষ্ট হয়েছে এবং বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাসুদ রানার এক চোখের দৃষ্টি হারানোর খবর শোনার পর তার মা রাবেয়া বেওয়া (৬৫) হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নন্দীগ্রামের পারশুন গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেওয়া ওই গ্রামের প্রয়াত মোহাম্মদ আলী আকন্দের স্ত্রী ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে শ্রমিক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকার লাক্সমা নামের একটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
সবচেয়ে বেশি নির্যাতিত সাতক্ষীরা জেলার মানুষ: ডা. শফিকুর রহমান
স্বৈরাচার শেখ হাসিনা সরকার সাতক্ষীরার মানুষের উপর সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টা ৩০ মিনিটে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, 'বিগত স্বৈরাচার সরকার সাতক্ষীরা জেলাকে দেশের বাইরের অংশ মনে করে তারা সাতক্ষীরাতে কোনো উন্নয়ন করেনি।'
২৫ জুলাই, ২০২৬
কুবিতে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ ভর্তি কার্যক্রম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো এবারের ভর্তি পরীক্ষা কার্যক্রম। এতে উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ৫৪ শতাংশ। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুমিল্লা কেন্দ্রে ৯ হাজার ৯৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৯৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা উপস্থিতির হার ৮০ দশমিক ১৬ শতাংশ।
২৫ জুলাই, ২০২৬
দিল্লিতে ১৫ দিনে নিখোঁজ ৮০৮ জন, দুই-তৃতীয়াংশই নারী ও শিশু
ভারতের রাজধানী দিল্লিতে চলতি বছরের জানুয়ারির প্রথম দুই সপ্তাহে ৮০৮ জন নিখোঁজ হয়েছেন। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজদের মধ্যে ৫০৯ জন নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়ে। প্রতিদিন গড়ে ৫৪ জন মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা চিন্তার ঝড় তুলেছে শহরে। পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৬১৬ জন প্রাপ্তবয়স্ক। এই ১৯১ অপ্রাপ্তবয়স্কের মধ্যে ১৪৬ জন নারী। তাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। প্রাপ্তবয়স্ক নিখোঁজদের মধ্যে ৩৬৩ জন নারী এবং ২৫২ জন পুরুষ। পুলিশ এখনও ২৩৫ জনকে খুঁজে পেতে সক্ষম হয়েছে, বাকি ৫৭২ জন এখনো নিখোঁজ।
২৫ জুলাই, ২০২৬
আ. লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক
শরীয়তপুরের জাজিরা উপজেলায় সাবেক উপজেলা পরিষদ (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে জাজিরা ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। মেজর আশরাফ বলেন, 'স্থানীয় গোয়েন্দা সংস্থার গোপন সংবাদে জানতে পারি মাদবরের বাড়িতে অবৈধ অস্ত্র রাখা আছে। মঙ্গলবার রাতের দিকে বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি এলাকায় তার বসতঘরে অভিযান চালানো হয়।
২৫ জুলাই, ২০২৬