"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জামালপুরের ৫ সংসদীয় আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ
জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ৩১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় জামালপুর জেলার পাঁচটি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৫ জুলাই, ২০২৬
‘কোথাও যাচ্ছি না’ বলে মধ্যরাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল
রিটার্ন টিকিট না কেটেই বাংলাদেশ ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শুরুতে তা অস্বীকার করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ঢাকা ছেড়েছেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) বিমানবন্দর সূত্রের বরাতে জানা যায়, গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিসিবি সভাপতি। একটি সূত্রটি জানিয়েছে, বুলবুল সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান। এবারও সফরের মেয়াদ একই হতে পারে। এর আগে, রোববার বিকেল থেকেই বুলবুলের দেশ ছাড়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।
২৫ জুলাই, ২০২৬
ভোট নিয়ে অন্য কোনো চিন্তা করলে সিংহের থাবা সামাল দিতে পারবেন না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মনে রাখতে হবে যে মায়ের দামাল সন্তানেরাই চব্বিশে জগদ্দল পাথরের মতো হিমালয়সম ফ্যাসিবাদকে তাড়িয়েছে। সেই সন্তানেরা ঘুমিয়ে পড়েনি, তারা এখনো জেগে আছে। ভবিষ্যতে জনগণের ভোট নিয়ে কেউ অন্য কোনো চিন্তা করলে এই যুবকেরা সিংহ হয়ে গর্জন করবে। সিংহের থাবা সামাল দেওয়া সম্ভব হবে না। তাই নিজের ভোট ছাড়া কারও ভোটের দিকে হাত বাড়াবেন না।
২৫ জুলাই, ২০২৬
আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বিএনপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলটি আনুষ্ঠানিকভাবে তাদের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমুখী ইশতেহার জাতির সামনে তুলে ধরবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
২৫ জুলাই, ২০২৬
সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না: মাহদী আমিন
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের রিট খারিজ, প্রার্থিতা বাতিল
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা হাইকোর্টের রিট আবেদন খারিজ হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মঞ্জুরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও একই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্রের বিরুদ্ধে নির্বাচনী আপিল করেন।
২৫ জুলাই, ২০২৬
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে গাঁজা
বাংলাদেশে মাদক ব্যবহার আর আড়ালে থাকা কোনো সমস্যা নয়; এটি এখন একটি স্পষ্ট জনস্বাস্থ্য ও সামাজিক সংকটে রূপ নিয়েছে। জাতীয় পর্যায়ের এক গবেষণায় উঠে এসেছে, দেশে বর্তমানে আনুমানিক ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক গাঁজা, যার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬১ লাখ। রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
লন্ডন ফেরত মুফতিকে আবার সেখানে পাঠাতে হবে: রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলের মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, লন্ডন থেকে পলাতক এক মুফতি এসে জামায়াতকে গুপ্ত বলছেন। অথচ প্রকৃতপক্ষে তিনিই ১৭ বছর ধরে গুপ্ত ছিলেন। তাকে দিল্লি নয়, পিন্ডি নয়—আবারও লন্ডন পাঠাতে হবে। শুক্রবার সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামী একটি প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল, যা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে নিজেদের নীতি ও কর্মসূচি পরিমার্জন করে আসছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। দলটি গণতান্ত্রিক ও জনমুখী রাজনীতিতে বিশ্বাসী বলেও মন্তব্য করেন তিনি। ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দ্য উইক-কে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনী প্রস্তুতি, গণতন্ত্র, নারী ও সংখ্যালঘু অধিকারসহ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
নৌকার মনোনয়ন কেনা নায়িকা এবার ভোট চাইছেন ধানের শীষের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ভোটের আর মাত্র দুই দিন বাকি থাকায় প্রচারণার মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখরা। সেই ধারাবাহিকতায় ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখা গেছে ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা শিমলাকে।
২৫ জুলাই, ২০২৬