‘কোথাও যাচ্ছি না’ বলে মধ্যরাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
রিটার্ন টিকিট না কেটেই বাংলাদেশ ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শুরুতে তা অস্বীকার করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত  ঢাকা ছেড়েছেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) বিমানবন্দর সূত্রের বরাতে জানা যায়, গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিসিবি সভাপতি।

একটি সূত্রটি জানিয়েছে, বুলবুল সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান। এবারও সফরের মেয়াদ একই হতে পারে।

এর আগে, রোববার বিকেল থেকেই বুলবুলের দেশ ছাড়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। সে সময় এসব প্রতিবেদনকে ‘মিথ্যা’ দাবি করে তিনি জানিয়েছিলেন, বিসিবিতে কাজের চাপ থাকায় কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তার।

রোববার গণমাধ্যমের সঙ্গে ফোনালাপে বিসিবি সভাপতি বলেন, ‘আমি আজ সারাদিন অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও কাজ করব। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডে আমার বেশ কিছু কাজ আছে, সেগুলো করছি। কোথা থেকে এসব নিউজ আসে, আমি জানি না। ফলস নিউজ আমাদের সবার কাজের গতি ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করে।’

তবে এসব বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার দেশ ছাড়ার খবর নিশ্চিত হয়।

এমন এক সময়ে বুলবুলের দেশত্যাগের ঘটনা সামনে এলো, যখন দেশের ক্রিকেট অঙ্গন একাধিক ইস্যুতে অস্থির সময় পার করছে। বিশ্বকাপ সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ক্রিকেটপাড়া। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় ভারতে খেলতে না যাওয়ার অবস্থান নেওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণাও দেয় আইসিসি।

এর পাশাপাশি সদ্য সমাপ্ত বিপিএলে এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। গত পরশু পদত্যাগ করেছেন আরেক পরিচালক। আরও দুজন পরিচালক শিগগিরই পদত্যাগ করতে পারেন, এমন গুঞ্জনও রয়েছে।

সব মিলিয়ে ক্রিকেট প্রশাসনে যখন টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। ঠিক তখন বিসিবি সভাপতির মধ্যরাতে দেশ ছাড়ার ঘটনায় নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সূত্র: ডেইলি সান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬