"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ডিজিটাল সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষায় কাজ করা সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর নতুন দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান
দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৯ জানুয়ারি তিনি রাজশাহীতে এক বিশাল নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়াল সভায় তারেক রহমান নিজেই এ সফরের সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে ‘মেহফিল-ই ইনকিলাব ও কাওয়ালী সন্ধ্যা’
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন ‘মেহফিল-ই ইনকিলাব ও কাওয়ালী সন্ধ্যা’। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ফুনুন সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ এবং আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে এ মেহফিলের আয়োজন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম
নির্বাচনকে ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র চালাচ্ছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের জোট সমর্থিত প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৪ ফেব্রুয়ারি) মালিবাগে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের সময় এ দাবি করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, 'নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। তাদের কূটনীতিকরা বিভিন্ন মন্তব্য দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আগের নির্বাচনেও আওয়ামী লীগের ভোট কারচুপিকে তারা সমর্থন করেছিল।
২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্র পরিচালনায় ইসলামী নীতি বাস্তবায়ন করলে সমৃদ্ধি সম্ভব: চরমোনাই পীর
রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলামী নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ কাঙ্ক্ষিত সমৃদ্ধি ও জাতীয় লক্ষ্য অর্জন করতে পারবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। মুফতি রেজাউল করীম বলেন, 'আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি মানুষের হাজার বছরের আধ্যাত্মিক ও জীবনাচারের নীতিকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে প্রস্তাব করেছে।
২৫ জুলাই, ২০২৬
পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনড় হাসান মামুন, চ্যালেঞ্জ বাড়ল নুরের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। বরং ভোটগ্রহণের দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে রুলে জানতে চাওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
২০০৮ সালের মতো এবারও ধানের শীষে ৬৮০ ভোট দেবে হাতিয়া: হান্নান মাসউদ
২০০৮ সালের নির্বাচনের মতো আসন্ন ১২ তারিখের নির্বাচনেও ধানের শীষ প্রতীকে ৬৮০ ভোট পড়বে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হাতিয়ার চরকিং সাব-বাজারে নির্বাচনী গণসংযোগকালে সাধারণ মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। হান্নান মাসউদ বলেন, 'হাতিয়াকে আর বর্গাচাষী ও বহিরাগতদের হাতে তুলে দেওয়া হবে না। হাতিয়ার নেতৃত্ব দেবে হাতিয়ার সন্তানরাই। ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষের পক্ষে মাত্র ৬৮০ ভোট পড়লেও বড় বড় জনসমাবেশ হয়েছিল এবং ফলাফল সবার চোখের সামনেই ছিল।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত ক্ষমতায় এলে কুড়িগ্রাম হবে উত্তরবঙ্গের ‘কৃষি-শিল্পের রাজধানী: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল রাষ্ট্রক্ষমতায় এলে কুড়িগ্রামকে উত্তরবঙ্গের কৃষি-শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। তিনি নদীভাঙন ও অবকাঠামোগত পশ্চাৎপদতাকে জেলার প্রধান সমস্যা উল্লেখ করে সেগুলো সমাধানের অঙ্গীকার করেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সীমান্তে নিহত ফেলানী হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘ফেলানীর বাবা-মায়ের চোখের পানি দেখেছি। ওটা শুধু পানি ছিল না, রক্তের অশ্রু ছিল।’
২৫ জুলাই, ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ
‘মতের ভিন্নতায় নয় বিভাজন, যুক্তিতেই প্রকৃত গনতন্ত্রের গঠন’ এই সময়োপযোগী শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত হয়েছে “তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট” শীর্ষক অন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। রবিবার ( ৮ ফেব্রুয়ারি) বিকালে পপুলেশন সায়েন্স বিভাগে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পপুলেশন সায়েন্স বিভাগের দল 'জাস্টিস ফর হাদি' কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আইন ও বিচার বিভাগের দল `অ্যানোনিমাস'
২৫ জুলাই, ২০২৬