"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হাসিনার 'পিয়ন' জাহাঙ্গীরের পরিবারে সম্পদ জব্দের নির্দেশ
ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলম ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদের অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে আদালত। জাহাঙ্গীর আলমের নামে থাকা প্রায় পৌনে দুই কোটি টাকার জমি ও ফ্ল্যাট জব্দ এবং তার স্ত্রী কামরুন নাহারের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ।
২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠলো ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার পূর্বাঞ্চলে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে জেলার সদর থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্পটি আঘাত হানে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অগভীর ভূমিকম্প ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু মানুষ অল্প সময়ের জন্য হালকা কাঁপুনি অনুভব করলেও বেশিরভাগই বিষয়টি গুরুত্ব দেননি।
২৫ জুলাই, ২০২৬
কোন রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বই হবে প্রধান শক্তি। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের নন; তারা জনগণের করের টাকায় রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী। তাই কোনো রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব বা পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না।
২৫ জুলাই, ২০২৬
গাজীপুর-৩ আসনে ঘোড়া প্রতীকে গণসংযোগে ব্যস্ত ইজাদুর রহমান মিলন
লোহাগাছিয়া এলাকার ভোটাররা জানান, তারা সৎ, সাহসী ও যোগ্য ব্যক্তিকেই সংসদে পাঠাতে চান, যিনি এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। ফাওগান বাজারের এক ব্যবসায়ী বলেন, “আগেও আমরা অনেক প্রার্থীকে রাস্তা, বাজার ও এলাকার উন্নয়নের কথা জানিয়েছি, কিন্তু কেউ প্রতিশ্রুতি রক্ষা করেনি। এবার আমরা এমন একজনকে চাই, যিনি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।”
২৫ জুলাই, ২০২৬
কুবির সঙ্গে কুমিল্লা মডার্ন হাসপাতালের সমঝোতা চুক্তি স্বাক্ষর
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লার স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কুমিল্লা মডার্ন হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা–সম্পর্কিত দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি রবিবার বেলা ১২টায় উপাচার্যের কার্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হায়দার আলীর উপস্থিতিতে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
২ বছরের আগে বাড়ানো যাবেনা বাড়ি ভাড়া, ডিএনসিসির নতুন নির্দেশিকা প্রকাশ
ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষা এবং বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, ভাড়া কার্যকর হওয়ার তারিখ থেকে অন্তত ২ বছর কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত ডিএনসিসি নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্দেশিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে নির্দেশিকার বিভিন্ন দিক তুলে ধরেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
২৫ জুলাই, ২০২৬
দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল: জামায়াত আমির
অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতি করেনি; বরং একটি দল দুর্নীতিতে চারবার ‘চ্যাম্পিয়ন’ হয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, 'জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।' শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সরকারি আকবর আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
নতুন কোনো স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করি নাই: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল শুরু থেকেই সংস্কারের বিরোধিতা করে আসছে। ফ্যাসিবাদী শাসনামলে তারা ৩১ দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর দেখা গেছে, তারা সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং সব ধরনের সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, জনগণকে খেয়াল রাখতে হবে—কে কী প্রতিশ্রুতি দেয় এবং ক্ষমতায় গেলে তা কতটা বাস্তবায়ন করে। জনগণের সঙ্গে দেওয়া কথা রক্ষা করাই রাজনৈতিক দায়িত্ব।
২৫ জুলাই, ২০২৬
পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ
কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর কুবির কেন্দ্রীয় মসজিদ ও ক্যাম্পাস গেটে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে হালুয়া ও রুটি বিতরণ করা হয়। পরে বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে নাত-ই-রাসূল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কেরানীগঞ্জে পাড়া-মহল্লায় জমে উঠেছে ভোটের লড়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো ঢাকার কেরানীগঞ্জ উপজেলাজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। শহর থেকে গ্রাম, হাট-বাজার থেকে অলিগলি—সবখানেই এখন নির্বাচনী আলোচনা। প্রার্থীদের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এলাকার দেয়াল ও সড়কপথ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং, লিফলেট বিতরণ ও ঘরে ঘরে ভোট প্রার্থনা।
২৫ জুলাই, ২০২৬