ঠাকুরগাঁও জেলার পূর্বাঞ্চলে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে জেলার সদর থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্পটি আঘাত হানে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অগভীর ভূমিকম্প ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু মানুষ অল্প সময়ের জন্য হালকা কাঁপুনি অনুভব করলেও বেশিরভাগই বিষয়টি গুরুত্ব দেননি।
ঠাকুরগাঁও জেলার পূর্বাঞ্চলে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে জেলার সদর থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্পটি আঘাত হানে।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অগভীর ভূমিকম্প ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু মানুষ অল্প সময়ের জন্য হালকা কাঁপুনি অনুভব করলেও বেশিরভাগই বিষয়টি গুরুত্ব দেননি। অনেকেই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর দেখে ভূমিকম্পের বিষয়টি জানতে পারেন।
এদিকে, জেলার বেশিরভাগ মানুষ কোনো ধরনের কম্পন অনুভব করেননি বলে জানিয়েছেন। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।