"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ডিউক অব এডিনবার্গ স্বর্ণপদকে ভূষিত জাবির ১৮ শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৮ জন শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছেন।সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে আয়োজিত ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ-এর ১০ম গোল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেন।
২৫ জুলাই, ২০২৬
মুফতি কাসেমীকে জেতাতে বিএনপির মাসুদুজ্জামানের ঐক্যের ডাক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক কৌশল ও সাংগঠনিক শক্তি বাড়াতে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা মাসুদুজ্জামান। শনিবার (২৪ জানুয়ারি) সকালে সাক্ষাৎকালে দুই নেতা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক আন্দোলনে জোটের ভূমিকা এবং নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ লড়াই নিশ্চিত করা।
২৫ জুলাই, ২০২৬
বাবারা ভোট চাও, গীবত গেয়ে গুনাহ করার দরকার নাই': মির্জা আব্বাস
বাবারা ভোট চাও, নির্বাচন করো। দেশের জন্য আগামীতে কি করবা সেটা বলো। অন্যজনের গীবত গেয়ে যত সময় নষ্ট করো। যত গুনাহ করো এই কাজটা করার তো দরকার নাই' বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
বুড়িগঙ্গার পানি খাও, কিন্তু মাদক সেবন করা যাবেনা: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনের এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইলেকশনের সময় কারও হাতে অস্ত্র, কারও হাতে মাদক চলে আসে। যদি খাওয়ার ইচ্ছা হয়, বুড়িগঙ্গার পানি খাও, কিন্তু মাদক সেবন করা যাবেনা। বেশি খেতে চাইলে ময়লা খান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণকালে ভোটারদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আশা করি বাংলাদেশের প্রতিটি জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। হকার্স সমিতির সঙ্গে জড়িতদের পাশে থাকব। যারা মাদক ব্যবসায় জড়িত তাদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।'
২৫ জুলাই, ২০২৬
‘ছুটি চেয়েও পেলাম না, ছেলেটা মারা গেলো, ধন্যবাদ বাংলাদেশ পুলিশ’
যদি ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হয়, তাহলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, 'আমরা ৫ আগস্ট যেভাবে সফল হয়েছি, ১২ ফেব্রুয়ারিও ঠিক সেইভাবে বিজয়ী হবো। ইনশাআল্লাহ, আমরা ঘরে বিজয় নিয়ে ফিরব।' তিনি বলেন, 'ঢাকা-১১ এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল ও হাসপাতাল নেই।
২৫ জুলাই, ২০২৬
গ্রিনল্যান্ড দখলে নিতে অটল ডোনাল্ড ট্রাম্প, পাল্টা পদক্ষেপ ইইউ'র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি তিনি শতভাগ বাস্তবায়ন করবেন। তাঁর এই বক্তব্যের পর গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় ইউরোপের মিত্র দেশগুলো একজোট হয়েছে। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বিএনপিতে যোগ দেওয়া ৯টি বাড়িতে হামলা-লুটপাট, ৩টি বাড়িতে আগুন
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাষানী খানের বাড়িসহ তার কর্মী-সমর্থকদের মোট ৯টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপিতে যোগ দেওয়ার মাত্র সাত দিনের মাথায় এই হামলার ঘটনা ঘটে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান ভাষানী খান আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
মামলাবাণিজ্য করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখানো হচ্ছে: নাহিদ ইসলাম
একটি রাজনৈতিক দল সারা দেশে মামলা দিয়ে বাণিজ্য করেছে এবং এখন নির্বাচনের সময় সেই মামলা প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী প্রীতম দাসের সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, 'একটি দল একসময় ৩১ দফা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে নিজেরাই সেই প্রতিশ্রুতি বিক্রি করে দিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ফিফা সভাপতি, ক্ষুব্ধ ইউক্রেন
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকে রাশিয়ার ওপর আরোপিত ক্রীড়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ফিফা ও উয়েফার সব ধরনের প্রতিযোগিতা থেকে রাশিয়ার ক্লাব ও জাতীয় দলকে নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
২৫ জুলাই, ২০২৬
ফরিদপুরে পুকুর সেচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকায় একটি পুকুর সেচের সময় সাতটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (৭ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সন্ধ্যায় ফরিদপুর আর্মি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ১৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
২৫ জুলাই, ২০২৬