"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বিশ্বে ৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প
বিশ্বজুড়ে অন্তত আটটি যুদ্ধ থামাতে ভূমিকা রাখার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, যেহেতু তাঁকে এই পুরস্কার দেওয়া হয়নি, তাই তিনি আর শান্তির তোয়াক্কা করবেন না; এখন থেকে তিনি কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থকেই অগ্রাধিকার দেবেন। আর সেই স্বার্থেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ চান তিনি।
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে ১৩শ বোতল বিদেশী মদ জব্দ, গ্রেফতার ৩
জামালপুরে এক হাজার তিনশত এক বোতল বিদেশী মদ, ১টি ট্রাক ও নগদ অর্থসহ ৩ জন মাদকচক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডর মেজর আসিফ আল রাজেক গ্রেফতারকৃতরা হলেন: শেরপুরের ঝিনাইগাতী থানার মো. মিনাল মিয়া (৩২), রিয়াদ হোসেন (২৮) ও নুরুল আমিন (৩৪)।
২৫ জুলাই, ২০২৬
২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, মাদ্রাসা ময়দানে জনসমাগম
দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহমখদুম (র.) দরগা শরিফে জিয়ারত করবেন। এরপর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। জনসভাকে ঘিরে সকাল থেকেই মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানকে এক নজর দেখতে মাঠের আশপাশে জড়ো হয়েছেন সাধারণ মানুষও।
২৫ জুলাই, ২০২৬
লক্ষ্মীপুরে আ. লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় দলটিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনি পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মেম্বারের নেতৃত্বে ওই নেতাকর্মীরা বিএনপির সভায় উপস্থিত হন।
২৫ জুলাই, ২০২৬
আফগানিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত ১৫
আফগানিস্তানে যাত্রীবাহী একটি মিনিবাস পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। দেশটির প্রাদেশিক পুলিশ জানিয়েছে, রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার পথে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার জন্য সড়কের চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থাকে দায়ী করেছেন পুলিশের কর্মকর্তারা। নিহতদের মধ্যে ছয় শিশু, পাঁচ নারী ও চার পুরুষ রয়েছেন। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়।
২৫ জুলাই, ২০২৬
ভয়েস ক্লোন ও ভুয়া বিজ্ঞাপন নিয়ে সতর্কবার্তা দিলেন ড. মিজানুর রহমান আজহারী
ফেসবুকে জরুরি সতর্কবার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। সোমবার (১৯ জানুয়ারি) রাতে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্প্রতি একটি প্রতারকচক্র তাঁর ছবি, ভিডিও এমনকি কণ্ঠস্বর (ভয়েস ক্লোন) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে পরিবর্তন করে সে জায়গায় স্কটল্যান্ডকে স্থান দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকবাজ' প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সাঞ্জোগ গুপ্তার বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
২৫ জুলাই, ২০২৬
প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান। তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। বুধবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদের রিটের শুনানি হতে পারে আজ
ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে দায়ের করা রিটের শুনানি আজ মঙ্গলবার হতে পারে। দ্বৈত নাগরিকত্ব এবং নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে এ রিট করেছেন এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) আইনজীবী জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি ৮২ নম্বর ক্রমিকে তালিকাভুক্ত রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
আচরণবিধি লঙ্ঘন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও জামায়াত প্রার্থীকে জরিমানা
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত দুই প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন। জরিমানাপ্রাপ্ত প্রার্থীরা হলেন: বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম।
২৫ জুলাই, ২০২৬