"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। পাশাপাশি শিল্প ও বাণিজ্যের অবস্থা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় উঠে আসে। সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

২৫ জুলাই, ২০২৬

দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন, এলাকায় উত্তেজনা
সারাদেশ

দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন, এলাকায় উত্তেজনা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে জামায়াত জোট সমর্থিত প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচার ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ জানুয়ারি) রাতের কোনো এক সময় দেবিদ্বার উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার–বুড়িপাড়া সড়কের গাঙপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় টাঙানো হাসনাত আবদুল্লাহর শাপলাকলি প্রতীকের একাধিক ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

২৫ জুলাই, ২০২৬

জিয়াউর রহমানের মতো ভুল পথে হাঁটছেন তারেক রহমান: আসিফ মাহমুদ
রাজনীতি

জিয়াউর রহমানের মতো ভুল পথে হাঁটছেন তারেক রহমান: আসিফ মাহমুদ

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চিন্তা জিয়াউর রহমানের করা একই ভুলের পুনরাবৃত্তি হতে পারে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, 'রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে একটি দলের প্রধানকে বলতে শোনা গেছে— ‘জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে’।

২৫ জুলাই, ২০২৬

জামায়াত নেতার ভারতের সঙ্গে চুক্তির দাবি ‘অপকৌশল বা অজ্ঞতা’: মাহদী আমীন
রাজনীতি

জামায়াত নেতার ভারতের সঙ্গে চুক্তির দাবি ‘অপকৌশল বা অজ্ঞতা’: মাহদী আমীন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের বক্তব্যকে ‘অপকৌশল বা অজ্ঞতা’ বলে আখ্যা দিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমীন বলেছেন, ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তি হয়নি। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মাহদী আমীন এই মন্তব্য করেন। এর আগে, ড. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশে দাবি করেছিলেন যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন।

২৫ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩
সারাদেশ

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুল ইসলাম ওরফে কর্নেল (অব.) আজাদের গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের নাগবাড়ী গ্রামে সেনাবাহিনীর একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে। তল্লাশিকালে একটি গাড়ি থেকে পাঁচটি হকিস্টিক, চারটি চায়নিজ কুড়াল ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, জনসংযোগ শেষে কর্মী-সমর্থকদের নিয়ে চারটি গাড়ির বহর নিয়ে ফেরার পথে ওই এলাকায় পৌঁছান স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম।

২৫ জুলাই, ২০২৬

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
জাতীয়

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধি লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শবে বরাত উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতকে মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে থাকেন।

২৫ জুলাই, ২০২৬

ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ
রাজনীতি

ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-৩ আসনের (সোনাগাজী–দাগনভুঁঞা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত লিফলেট, ব্যানার ও ফেস্টুনে মোহাম্মদ ফখরুদ্দিন মানিক তার নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন।

২৫ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ভেন্যু বিতর্কে শেষ চেষ্টা বিসিবির, আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি
খেলাধুলা

বিশ্বকাপ ভেন্যু বিতর্কে শেষ চেষ্টা বিসিবির, আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবিতে শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি ইতোমধ্যে সংস্থাটির ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি)-তে চিঠি দিয়েছে। তবে আইসিসির সংবিধান অনুযায়ী, এই আবেদন শোনার এখতিয়ার ডিআরসির নেই বলেই জানা গেছে। আইসিসি ইতোমধ্যে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ড কার্যত কোণঠাসা অবস্থায় এই পথ বেছে নিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

এনসিপির ১৩ নেতার পদত্যাগ
রাজনীতি

এনসিপির ১৩ নেতার পদত্যাগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমিটির ১৩ নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী। তিনি জানান, পদত্যাগকারী নেতারা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় এনসিপির একাংশের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন।

২৫ জুলাই, ২০২৬

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন
আন্তর্জাতিক

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, ক্লিনটন দম্পতি তদন্ত কমিটির সামনে হাজির হবেন। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন রিপাবলিকান–নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে তাদের বিরুদ্ধে আইনি তলব অমান্যের অভিযোগে ‘ক্রিমিনাল কনটেম্পট’ ঘোষণার বিষয়ে ভোটাভুটি হতে পারে—এমন আলোচনা চলছিল।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান