"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের প্রচারণায় হামলা, ককটেল ও গুলিতে আহত ৪
মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ধানের শীষ প্রতীকের সমর্থক উজির আলী ও আওলাদ মোল্লার অনুসারীরা এই হামলা চালান।
২৫ জুলাই, ২০২৬
বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায় হামলা, ভাঙচুর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরোলী বিশ্বনাথপুর বাজারে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী পথসভা শুরুর কিছুক্ষণ আগেই এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশি নিরাপত্তার মধ্যে সভাটি অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
জামায়াতের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছে বিএনপি। ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ, ধর্মীয় অনুভূতির অপব্যবহার, অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা এবং প্রশাসনিক শৃঙ্খলাবিরোধী বক্তব্যের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগ করেছে দলটি।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ না দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, হামলা-অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ না দেওয়া এবং ধানের শীষের পক্ষে কাজ না করায় এক জামায়াত কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও হত্যার উদ্দেশ্যে ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
আ.লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি: এনসিপি
আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
২৫ জুলাই, ২০২৬
জামায়াতের সভায় বক্তব্য: 'এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না'
বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনি জনসভায় দেওয়া এক বক্তব্য ঘিরে স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জনসভায় বক্তব্যে এক ব্যক্তি বলেন, ‘৮০ ভাগ মুসলমানের এই দেশে কোনো বিধর্মী বা অশোভনীয় সংসদ প্রতিনিধি থাকতে পারে না।’ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিনে এই ঘটনাটি ঘটে। বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় আফজাল হোসেন নামের ওই ব্যক্তি এ বক্তব্য দেন।
২৫ জুলাই, ২০২৬
‘খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়,কারাগারে নির্যাতনের ফল’
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। ফিরে এসেই তিনি যেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। লন্ডনের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর ঢাকায় পা রাখার পর থেকেই সময় যেন তাঁর জন্য দ্রুত গতিতে এগোচ্ছে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল লাখো মানুষ। এর মাত্র পাঁচ দিনের মাথায় তাঁর মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু—যা দেশজুড়ে শোক ও আবেগের ঢেউ তোলে।
২৫ জুলাই, ২০২৬
জিম্মি ও চাঁদা দাবি: নোবিপ্রবিতে নির্বাহী প্রকৌশলীকে ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ছাত্রদল সভাপতির
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সৈয়দ আহমদকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসানের বিরুদ্ধে। প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকার দুটি উন্নয়ন প্রকল্পের বিল পাস করাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়: কর্নেল অলি আহমদ
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, আল্লাহ তায়ালা জনগণকে নেতা নির্বাচনের ক্ষমতা দিয়েছেন। জনগণ যদি অসৎ নেতৃত্ব বেছে নেয়, তাহলে তার খেসারত পাঁচ বছর ধরে দিতে হয়। তাই মানবতা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সঠিক নেতৃত্ব নির্বাচন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সিঙ্গাপুরের মতো একটি বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলতে হলে ঈমানদার, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মহেশখালী, কুতুবদিয়া ও মাতারবাড়ির স্বার্থ রক্ষায় ১১ দলীয় জোটকে বিজয়ী করতে হবে।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক, পাকিস্তান বয়কট করলে সমর্থন থাকবে: সাবেক পিসিবি চেয়ারম্যান
২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার বাংলাদেশের সিদ্ধান্তকে সঠিক ও ন্যায্য বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, পাকিস্তান যদি একই পথে হেঁটে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সিদ্ধান্তের পক্ষেই থাকবেন তিনি। নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে নিজেদের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়। সূচি অনুযায়ী ভারতের ভেন্যুতে থাকা ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিসিবি।
২৫ জুলাই, ২০২৬