"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ডাকসু নেতা মোসাদ্দেককে মেরে ডাস্টবিনে ফেলে দেওয়ার হুমকি
অজ্ঞাতনামা নাম্বার থেকে হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। মোসাদ্দেক অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত ১টা ৩৮ মিনিটের দিকে ডাকসু অফিসে অবস্থান করার সময় তার মোবাইলে একটি অজ্ঞাতনামা ভারতীয় নাম্বার থেকে কল আসে।
২৫ জুলাই, ২০২৬
নতুন সরকার শপথ ভঙ্গের মাধ্যমে জুলাই সনদকে অবজ্ঞা করেছে: মাওলানা গাজী আতাউর রহমান
তিনি বলেন, “দুই জোট নির্বাচনের আগেই আসন ভাগাভাগি করেছে। নির্বাচন হয়েছে লোক দেখানো। এটি কোনো বিচ্ছিন্ন জালিয়াতি নয়, বরং পরিকল্পিত নির্বাচন।” তিনি আরও বলেন, “টিআইবি’র রিপোর্টেও নির্বাচনে চরম অনিয়ম ও জালিয়াতির কথা উঠে এসেছে। ইসলামী আন্দোলন সততার পরিচয় দিতে গিয়ে চরম বৈষম্যের শিকার হয়েছে। এরপরও দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে আমরা অনেক কিছু মেনে নিয়েছি। কিন্তু নতুন সরকার শপথ ভঙ্গ করে জুলাই সনদকে অস্বীকার করছে।”
২৫ জুলাই, ২০২৬
জেলা আ. লীগ কার্যালয়ে ফুল, প্রতিবাদে ভাঙচুর করলেন বৈছাআর নেতাকর্মীরা
ময়মনসিংহ নগরের শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এ ভাঙচুর চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াসের নেতৃত্বে ১০-১২ জন নেতা-কর্মী ও কয়েকজন শ্রমিক বড় হাতুড়ি, রডসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন।
২৫ জুলাই, ২০২৬
খামেনি এখন কোথায়, কেন সম্ভাব্য লক্ষ্য তিনি
ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা হয়েছে। রাজধানী তেহরানের একাধিক এলাকাও এর আওতায় পড়ে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের উত্তরের শেমিরান এলাকায় অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদের কাছে এবং খামেনির কার্যালয়ের আশপাশে শনিবার সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, তেহরানে খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে।
২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোরে উত্তরা ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশের আবুল কালামের মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে চুরমার হয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ছিটকে পড়ে।
২৫ জুলাই, ২০২৬
আ. লীগ অফিসের তালা খুলে ভুল কাজ করেননি বিএনপি প্রার্থী: মাসুদ কামাল
পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান যে আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলেছেন, এতে তিনি কোনো ভুল কাজ করেননি বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এই মন্তব্য করেছেন তিনি। মাসুদ কামাল বলেন, 'এখানে আওয়ামী লীগের পুনর্বাসন বা ক্ষমতায়ন ঘটছে না। উনি এমন কিছু করেননি যা আইন অমান্য করে। আমার বিবেচনায় উনি ভালো কাজ করছেন।'
২৫ জুলাই, ২০২৬
ইফতারি নিয়ে ফেরার পথে প্রাণ গেল এক যুবকের, গুরুতর আহত আরও একজন
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ইফতারি নিয়ে ফেরার সময় মহাসড়ক পার হতে গেলে দ্রুতগতির একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহেদ হাসান সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত ইকবাল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ পাঠানো হয়।
২৫ জুলাই, ২০২৬
যারা অন্যায় করেনি, তারা হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর
দায়িত্ব গ্রহণের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, যারা কোনো অন্যায় করেনি তারা কোনোভাবেই হয়রানির শিকার হবে না, তবে প্রকৃত অপরাধীদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করা হবে। আজ সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
প্রথম আলোতে অগ্নিসংযোগ: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রথম আলো ভবনে উগ্রবাদীদের হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়া হবে। তিনি জানান, প্রগতির বিরুদ্ধে থাকা উগ্রবাদী শক্তি সমাজের অগ্রযাত্রা থামাতে পারবে না এবং দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমেই সেই বার্তা দেওয়া হবে। এ লক্ষ্যে তদন্ত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশিট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়।
২৫ জুলাই, ২০২৬
আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেছেন, এ ধরনের কোনো পদক্ষেপে ইরান ভীত নয়; বরং তারা যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর জন্যই অপেক্ষা করছে। শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 'ইরান যেকোনো স্থল আক্রমণ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্র যদি এমন কোনো অভিযান চালায়, সেটি ওয়াশিংটনের জন্য বড় ধরনের বিপর্যয়ে পরিণত হতে পারে।'
২৫ জুলাই, ২০২৬